কাতার যাচ্ছেন জীবন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২০, ১৭:০৬ আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ১৭:০৬



নাবীব নেওয়াজ জীবন। নেপালের বিপক্ষে শেষ প্রীতি ম্যাচে চোট পেয়েছিলেন জাতীয় দলের স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবন। ডান হাঁটুতে ব্যথা পাওয়ায় নির্ধারিত সময়ে দলের সঙ্গে কাতার যেতে পারেননি। এই সময়ে ডাক্তারের পরামর্শে বিশ্রামে ছিলেন। এখন ব্যথা কমে যাওয়ায় দোহাতে দলের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন আবাহনীর এই তারকা। সব কিছু ঠিক থাকলে কাল বুধবার সকালে ঢাকা ছাড়বেন।

বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে আগামী ৪ ডিসেম্বর স্বাগতিক কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই লক্ষে জামাল-সুফিলরা অনুশীলন চালিয়ে যাচ্ছেন। জীবন সেখানে যাওয়ার পর করোনা-বিধি পালন করেই অনুশীলন শুরু করতে পারবেন। তবে পুরোপুরি ফিট থাকলেই ম্যাচ খেলার সুযোগ পাবেন।

বাংলা ট্রিবিউনকে একই কথা বলেছেন জীবন, ‘আগের চেয়ে ভালো অনুভব করছি। ব্যথা অনেকটাই কমে এসেছে। ফিজিওর পরামর্শে ওষুধ খাচ্ছি। এখন দোহায় গিয়ে অনুশীলনে যোগ দেবো। সেখানে ম্যাচ ফিটনেস ফিরে পেলেই খেলবো।'



/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুষ্ক ত্বকে আর্দ্রতা জোগাবে শিট মাস্ক
শুষ্ক ত্বকে আর্দ্রতা জোগাবে শিট মাস্ক
সরকারি দলকে সমর্থনের অভিযোগে ৯ কর্মকর্তাকে নির্বাচনি দায়িত্ব থেকে প্রত্যাহার
সরকারি দলকে সমর্থনের অভিযোগে ৯ কর্মকর্তাকে নির্বাচনি দায়িত্ব থেকে প্রত্যাহার
সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাওসিফ সৌরির মরদেহ উদ্ধার
সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাওসিফ সৌরির মরদেহ উদ্ধার
বিএনপি নেতাকে ‘ক্রসফায়ার’ দেওয়া ওসি-এসআই কারাগারে
বিএনপি নেতাকে ‘ক্রসফায়ার’ দেওয়া ওসি-এসআই কারাগারে
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?