সৌম্য-লিটনের ব্যাটে চট্টগ্রামের সহজ জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২০, ২১:৩৬আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ২১:৪৩

প্রথম ম্যাচ সহজেই জিতেছে চট্টগ্রাম। বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে স্টাইলিস্ট ব্যাটসম্যান হিসেবে ধরা হয় সৌম্য সরকার-লিটন দাসকে। বৃহস্পতিবার মিরপুরের সবুজ গালিচায় এই দুজনেই বাহারি শটের পসরা বসিয়েছিলেন। আর তাতে খুব সহজে বেক্সিমকো ঢাকাকে হারিয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। নিজেদের প্রথম ম্যাচেই প্রমাণ করলো ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে কতটা ভারসাম্যপূর্ণ দল তারা। ঢাকার দেওয়া মাত্র ৮৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫৫ বল বাকি থাকতেই ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মিঠুনের নেতৃত্বাধীন চট্টগ্রাম।

৮৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই সাবলীল ব্যাটিং করেছেন সৌম্য। জয় থেকে মাত্র ১০ রান দূরে থাকতে আউট হয়েছেন তার সঙ্গী লিটন। এর আগে ৩৩ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৪ রানের ইনিংস খেলেছেন এই ডানহাতি। বাকিটুকু সহজেই পার করে দেন সৌম্য-মুমিনুল। সৌম্য ২৯ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৪ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন। এছাড়া ৮ রানে অপরাজিত থাকেন মুমিনুল।

ঢাকার বোলারদের হয়ে রুবেল-আবু হায়দার, ‍মুক্তার আলী, মেহেদী রানারা কঠিন সময় পার করেছেন। একমাত্র উইকেটটি নিয়েছেন নাসুম আহমেদ।

এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া ঢাকা ব্যাটিং বিপর্যয়ে পড়েছে আজও। চট্টগ্রামের পেসার ও স্পিনারদের সামনে অসহায় হয়ে পড়েন ঢাকার ব্যাটসম্যানরা। শুরু থেকেই শফিউল, নাহিদুল, মোস্তাফিজ, মোসাদ্দেক কঠিন সময় দেন ব্যাটসম্যানদের। দলের ৫ ব্যাটসম্যানই রানের খাতা খুলতে পারেনি। একমাত্র নাঈম শেখই খেলেছেন নিজের মতো করে। ২৩ বলে ৩ চার ও ৩ ছক্কায় নাঈম নিজের ৪০ রানের ইনিংসটি সাজিয়েছেন। অধিনায়ক মুশফিক প্রথম বলে রিভার্স সুইপ করতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নিয়েছেন। নাঈমের পর আকবর আলীর ব্যাট থেকে ১৫ ও মুক্তার আলীর ব্যাট থেকে এসেছে ১২ রান। শেষ উইকেট হিসেবে রুবেল হোসেন আউট হলে ২২ বল হাতে রেখেই ৮৮ রানে অলআউট হয় ঢাকা।

চট্টগ্রামের বোলারদের মধ্যে সবচেয়ে সফল বোলার শরিফুল। ১০ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। মোস্তাফিজ ১৩ রান খরচায় নেন দুটি। এছাড়া মোসাদ্দেক ৯ রানে দুটি এবং তাইজুল ৩২ রানে ‍দুটি উইকেট নিয়েছেন। এছাড়া নাহিদুল ও সৌম্য একটি করে উইকেট নিয়েছেন। ম্যাচসেরা হয়েছেন মোসাদ্দেক।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক