অ্যাথলেটিকস ট্র্যাকে আকরাম-সুমাইয়ার দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২০, ২০:২৯আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ২০:৩৩

আকরাম ও সুমাইয়া: অনূর্ধ্ব-১৯ অ্যাথলেটিকসে দুই সেরা দিনের শুরুতে লংজাম্পে সোনা জিতেছেন আকরাম হোসেন। বিকেলে ছিল তার ১০০ মিটার স্প্রিন্টের লড়াই। সেখানেও সফল যশোরের তরুণ অ্যাথলেট। ৩৬তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৯ বিভাগে সোনালি সাফল্যে ভাস্বর আকরাম।

শুক্রবার আকরাম বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ বিভাগের দ্রুততম মানব হতে সময় নেন ১০.৯০ সেকেন্ড। অন্যদিকে একই বিভাগে ১২.৮০ সেকেন্ড সময় নিয়ে মেয়েদের মধ্যে সেরা হয়েছেন মানিকগঞ্জের সুমাইয়া দেওয়ান। আকরাম হোসেন সবেমাত্র এসএসসি পাশ করেছেন। তার মূল ইভেন্ট লংজাম্প। সকালে লংজাম্পে ৭.০৮ মিটার দূরত্বে লাফিয়ে সোনা জেতেন। বিকেলে ১০০ মিটার স্প্রিন্টও সফল।

দৌড় শেষ করেই আকরাম তার অনুভূতি প্রকাশ করলেন এভাবে, ‘করোনাভাইরাসের কারনণে খুব বেশি অনুশীলন করতে পারিনি। লকডাউন ছিল। তাই সর্বশেষ তিনমাস কোচ নিবাস হালদারের তত্বাবধানে অনুশীলন করেছি। তাতেই সফল হয়েছি। এখন সিনিয়রদের প্রতিযাগিতায় অংশ নিয়ে সফল হতে চাই।’

এদিকে সুমাইয়া দেওয়ান এবার বিকেএসপির অংশ না নিয়ে নিজের জেলা মানিকগঞ্জের হয়ে খেলতে এসেছেন। জুনিয়র বিভাগে টানা তিনবার সেরার মুকুট উঠলো তার মাথায়। আগের দু’বার ছিলেন বালিকা বিভাগে, এবার কিশোরী বিভাগে। সুমাইয়ার কথা, ‘এবারের আসরে চালেঞ্জ ছিল। যদিও করোনার জন্য অনুশীলন ভাল ছিল না। গ্রামে ঘাসের মাঠে অনুশীলন করেছি। তাছাড়া ছেড়া ট্র্যাকে দৌড়ানো একটু ঝুঁকিপূর্ণই মনে হয়েছে।’ সুমাইয়া আরও যোগ করেন, ‘বিকেএসপি থেকে জেলার হয়ে খেলার অনুমোদন দিয়েছে বলেই খেলতে পেরেছি। ভবিষ্যতে জাতীয় সিনিয়র বিভাগে খেলার পাশাপাশি সাউথ এশিয়ান (এসএ) গেমসে খেলার আশা রয়েছে। বাকিটা নিজের পারফরম্যান্সের উপর নির্ভর করছে।’ 

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম