করোনায় পিছিয়েছে ডাচদের ঐতিহাসিক সিরিজ

স্পোর্টস ডেস্ক
২৭ নভেম্বর ২০২০, ২১:১২আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ২১:৩৩

করোনায় পিছিয়েছে ডাচদের ঐতিহাসিক সিরিজ করোনা পরিস্থিতির প্রভাব রয়েছে এখনও। মহামারির কারণে স্থগিত হয়ে গেছে ইংল্যান্ড-নেদারল্যান্ডসের মধ্যকার ওয়ানডে সিরিজ। ২০২১ সালের মে মাসে হওয়ার কথা ছিল এই সিরিজটি। এখন সিরিজটি অনুষ্ঠিত হবে ২০২২ সালের মে মাসে। প্রস্তাবিত এই সিরিজে ওয়ানডে হওয়ার কথা তিনটি। সবগুলো ম্যাচই হওয়ার কথা নেদারল্যান্ডসের আমস্টিলভিনে। 

ডাচদের কাছে আবার সিরিজটির ঐতিহাসিক ‍মূল্যও রয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার দ্বিপাক্ষিক কোনও সিরিজ খেলবে তারা। সে জন্য অনেক দর্শক সমাগমের কথা ভেবেছিল নেদারল্যান্ডসের ক্রিকেট বোর্ড। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতিতে দর্শক প্রবেশ করতে পারবে না দেখে সিরিজের আর্থিক বিষয়টি নতুন করে ভাবিয়েছে আয়োজকদের। সে কারণেই সিরিজ পেছানোর সিদ্ধান্ত নিয়েছে দুই দেশের বোর্ড।

এর আগে শুধু বৈশ্বিক ইভেন্টেই নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। ১৯৯৬, ২০০৩ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ ও দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুটি দল মুখোমুখি হয়েছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য ইংল্যান্ডকে লজ্জাই দিয়েছে ডাচরা। ২০০৯ সালের ইভেন্টে লর্ডসে তারা ইংল্যান্ডকে হারিয়েছে ৪ উইকেটে, এরপর ২০১৪ সালে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে তারা জয় পায় ৪৫ রানের ব্যবধানে!     

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম