ড্রেসিংরুমে যেটা বলছি সেটা করতে পারছি না: মাহমুদউল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২০, ১৭:৪৯আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ১৭:৫৭

১ রান করে আউট মাহমুদউল্লাহ                                -বিসিবি টানা দুই ম্যাচ হার জেমকন খুলনার। মিনিস্টার রাজশাহীর বিপক্ষে হারের পর শনিবার গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষেও হার মানতে হয়েছে। দুই ম্যাচেই হারের মূল কারণ ব্যাটিং ব্যর্থতা। অথচ দল হিসেবে টুর্নামেন্টে সবচেয়ে অভিজ্ঞ দল খুলনা। তবে এমন হারের পেছনে পরিকল্পনা বাস্তবায়ন না করতে পারাকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন দলের অধিনায়ক মাহমুদউল্লাহ।

শনিবার চট্টগ্রামের বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে হারার পর সংবাদমাধ্যমকে মাহমুদউল্লাহ বলেছেন, ‘আমরা আমাদের পরিকল্পনার প্রয়োগ করতে পারছি না। ড্রেসিংরুমে যেটা বলছি সেটা করতে পারছি না। দল হিসেবে আমরা এখনও অনেক ইতিবাচক আছি শক্তভাবে ফিরে আসার জন্য এবং আশা করি পরের ম্যাচে খুব ভালো করতে পারবো।’ বরিশালের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে লোয়ার অর্ডারের ব্যাটিং জিতেছিল খুলনাকে। শেষ দুই ম্যাচে টপ অর্ডারের মতো লোয়ার অর্ডারও ব্যর্থ, তাই জেতা যায়নি। মাহমুদউল্লাহও তাই মনে করেন, ‘আমার মনে হয় শুরু থেকে আসল জিনিস হচ্ছে আমাদের লোয়ার ব্যাটিং অর্ডার। সেটা খুব ইতিবাচক ছিল। আজ আবারও আমরা ব্যর্থ হয়েছি পুরো ব্যাটিং বিভাগ হিসেবে।’  

অবশ্য টানা দুই ম্যাচ হারের পরও ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন মাহমুদউল্লাহ, ‘আমাদের স্পিন বিভাগ খুব ভালো করেছে, সাকিব ভালো বল করেছে। এটা ইতিবাচক দিক। কিন্তু এটা ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিল না।’ শেষ দুটি ম্যাচ থেকে ভুলগুলো শুধরে পরের ম্যাচের জন্য প্রস্তুত হতে চান মাহমুদউল্লাহ, ‘আমার মনে হয় ভুলে যাওয়াটা সমাধান না। আমাদের মনে রাখতে হবে আমরা কী ভুল করেছি এবং চেষ্টা করতে হবে একই জিনিস আবার না করার। আমার মনে হয় উইকেট কিছুটা বোলারদের পক্ষে ছিল। কিন্তু এটা কোনো অজুহাত নয়। আমরা নিজেদের ঠিকভাবে মেলে ধরতে পারিনি।’

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরুর আগে কাগজে-কলমে সবচেয়ে শক্তিশালী দল মনে হচ্ছিল জেমকন খুলনাকে। জাতীয় দলে দীর্ঘদিন খেলা বেশ কয়েক জন ক্রিকেটার আছেন দলটিতে। তবে টুর্নামেন্টের শুরুর তিন ম্যাচে নিজেদের সেভাবে মেলে ধরতে পারছে না বিগ বাজেটের দলটি।

/আরআই/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম