ম্যারাডোনার মৃত্যু: তদন্ত শুরু আর্জেন্টিনায়

স্পোর্টস ডেস্ক
২৯ নভেম্বর ২০২০, ১৫:৫৫আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ১৫:৫৮

ম্যারাডোনার মৃত্যু নিয়ে তদন্ত শুরু হয়েছে আর্জেন্টিনায়।  ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর পর থেকেই স্বস্তি পাচ্ছেন না তার ঘনিষ্ঠজনরা। তাদের দাবি, আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরের মৃত্যুতে চিকিৎসকদের গাফিলতি ছিল। এমন অভিযোগের পর থেকে তদন্তে নেমেছে আর্জেন্টাইন প্রসিকিউটররা।

এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে ম্যারাডোনার ঘনিষ্ঠ একজন বলেছেন, ‘অনেক অনিয়ম এরই মধ্যে চোখে পড়েছে।’

প্রথমে এ নিয়ে অভিযোগ করেন, ম্যারাডোনার আইনজীবী মাতিয়াস মোরলা। তিনি দাবি করেছেন, ম্যারাডোনার জন্য জরুরি অ্যাম্বুলেন্স চাওয়া হলেও সেটি আধা ঘণ্টার মতো দেরি করে এসেছিল। তবে প্রাথমিকভাবে পাওয়া অটোপসি রিপোর্টে বলা হয়েছে, ম্যারাডোনার মৃত্যু হয়েছিল ঘুমের মধ্যেই।

এদিকে বিচার বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘বিষয়টির তদন্ত শুরু হয়েছে। এর কারণ হচ্ছে তিনি এমন একজন, যার মৃত্যু হয়েছে বাড়িতে এবং কেউ তার মৃত্যু সনদে সই করেনি। তবে এর মানে এই নয় যে, এখানে কোনও সন্দেহ বা অনিয়ম রয়েছে।’

ম্যারাডোনার মৃত্যুর তদন্তে নামা তিন প্রসিকিউটর সব কিছু খুঁটিয়েই দেখছেন। তারা ম্যারাডোনার টক্সিকোলজিক্যাল রিপোর্টের অপেক্ষায় আছেন। এছাড়া প্রতিবেশীদের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখারও অনুরোধ করেছেন।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি