বঙ্গবন্ধু কাপ টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন মুমিনুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২০, ১৭:২৫আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ১৭:২৯

মুমিনুল হক বঙ্গবন্ধু কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট শেষ হয়ে গেল মুমিনুল হকের জন্য। গাজী গ্রুপ চট্টগ্রামের টপ অর্ডার ব্যাটসম্যান মুমিনুল ডান হাতের বুড়ো আঙুলে আঘাত পেয়েছেন। শনিবার জেমকন খুলনার বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পান। সেই চোটই কাল হয়ে দাঁড়ালো তার জন্য, টুর্নামেন্টের বাকি অংশটা আর খেলতে পারছেন না।

রবিবার বিকেলে মুমিনুল বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন তার ছিটকে যাওয়ার বিষয়টি, ‘ইনিংসের ১৮তম ওভারে বৃদ্ধাঙ্গুলে আঘাত পেয়েছি। ইতিমধ্যে স্ক্যান করিয়েছি, স্ক্যান রিপোর্টে ফ্র্যাকচার ধরা পড়েছে। দাদাও (বিসিবির চিকিৎসক ডাঃ দেবাশীষ চৌধুরী) দেখেছেন। উনি বলেছেন তিন থেকে চার সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। আগামীকাল ডাক্তার দেখাবো। মনে হচ্ছে টুর্নামেন্ট শেষ।’

ডা: দেবাশীষ চৌধুরী বলেন, ‘আমরা আজ ওর আঙুলে এক্স-রে করিয়েছি। ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চিড় আছে। কাল এভারকেয়ারে (অ্যাপোলো) একজন ডাক্তারের সাথে এ নিয়ে কথা বলে সিদ্ধান্ত নেবো। এই টুর্নামেন্টে সে খেলতে পারবে না, এটা নিশ্চিত।

শনিবার আঙুলে চোট নিয়ে ব্যাটিংও করেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। সাত বলে ৫ রানে নিয়ে অপরাজিত থাকেন। ব্যাটিং করে যেতে পারলেও আঙুলের অবস্থা যে ভালো নয়, সেটি টের পান ম্যাচ শেষে। শনিবার ইনিংসের ১৮তম ওভারটি করছিলেন মোস্তাফিজ। তার বলেই ফিল্ডিং করতে গিয়ে আঙুলে লাগে। সেই আঘাতেই মাঠের বাইরে ছিটকে যেতে হলো ২৯ বছর বয়সী  বাঁহাতি ব্যাটসম্যানকে।

/আরআই/পিকে/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি