চোট নিয়ে ছিটকে গেছেন ওয়ার্নার, বিশ্রামে কামিন্স

স্পোর্টস ডেস্ক
৩০ নভেম্বর ২০২০, ১৪:৫৯আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১৪:৫৯

দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় চোট পান ওয়ার্নার। অস্ট্রেলিয়ার জন্য বিষয়টা দুঃসংবাদেরই। দুই ওয়ানডেতে দারুণ সূচনা এনে দিতে ভূমিকা ছিল ওপেনার ডেভিড ওয়ার্নারের। দ্বিতীয় ওয়ানডেতে চোটের কারণে এবার তিনি ছিটকে গেলেন শেষ ওয়ানডেসহ পুরো টি-টোয়েন্টি সিরিজ থেকেই! কুচকির চোটে সংক্ষিপ্ত সংস্করণে তাকে আর পাওয়া যাচ্ছে না। এমনকি প্রথম টেস্টে তার খেলা নিয়েও সংশয় রয়েছে।

অবশ্য মহাগুরুত্বপূর্ণ সিরিজের প্রথম টেস্ট থেকে তার ছিটকে যাওয়ার মতো অবস্থা এখনও তৈরি হয়নি। তবে ১৭ ডিসেম্বর প্রথম টেস্টের আগে তাকে ফিট হতে হবে দ্রুত গতিতেই। সাবেক অজি চিকিৎসক পিটার ব্রাকনার বলেছেন, এ ধরনের চোটের ক্ষেত্রে ৪ থেকে ৬ সপ্তাহ সময় নেয়। তাই দ্বিতীয় টেস্টের আগে তার পুরোপুরি ফিট হওয়ার আশা করছেন না তিনি!

ওয়ার্নার না থাকায় সংক্ষিপ্ত ফরম্যাটে বদলি হিসেবে সুযোগ পেয়েছেন ডি অ্যার্কি শর্ট। শেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার প্যাট কামিন্সকেও। তার ওয়ার্ক লোড কমাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার যেমনটি বলেছেন, ‘আমাদের টেস্ট সিরিজে দুজনের ভূমিকাই গুরুত্বপূর্ণ। তাই ওয়ার্নার এই সময়ে রিহ্যাব পূরণ করবে। আর কামিন্সের বিষয়টি হলো, আমাদের এই ঠাসা গ্রীষ্মে খেলোয়াড়দের মানসিক ও শারীরিকভাবে ফিট থাকাটা প্রয়োজন। তাই টেস্ট সিরিজের জন্য দুজনেরই পরিপূর্ণ ফিট থাকা জরুরি।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম