করোনামুক্ত জেমি ডে যাচ্ছেন কাতারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২০, ২৩:৫৬আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ০০:০০

জেমি ডে টানা চতুর্থবার করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ এসেছিল জেমি ডের। আজ পঞ্চমবারের পরীক্ষায় অবশ্য সুখবর পেয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ। রাতে যে ফল পেয়েছেন তাতে এসেছে ‘নেগেটিভ’। তাই কাতারে গিয়ে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে এখন আর কোনও সমস্যাই রইলো না।

আগামী বুধবার সকালে কাতারগামী বিমানে চড়বেন ডে। সেখানে গিয়ে অবশ্য তাকে ২৪ ঘন্টার কোয়ারেন্টিনে থাকতে হবে। ডে নিজেই বাংলা ট্রিবিউন কে বলেছেন, 'অবশেষে নেগেটিভ ফল এসেছে। আমি অনেক খুশি। আগামী বুধবার কাতার যাচ্ছি আমি। আশা করছি ৪ ডিসেম্বর ম্যাচে ডাগ আউটে দাড়াতে পারবো।'

ডের অনুপস্থিতিতে তার সহকারী স্টুয়ার্ট ওয়াটকিস সবকিছু দেখভাল করছেন। নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ থেকেই মূলত দলের দায়িত্বে তিনি। ভীষণভাবেই অভাব বোধ করছিলেন খেলোয়াড়েরা। সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় মামুনুল থেকে শুরু করে নবীনতম খেলোয়াড়- সবার কন্ঠে ছিল একই সুর। এখন দলের সঙ্গে ডে যোগ দিলে নিশ্চিত করেই দলের সবাই উজ্জীবিত হবে। 

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম