অ্যানফিল্ডে দর্শক ফেরার দিনেই রোনালদোকে ছুঁলেন সালাহ

স্পোর্টস ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২০, ১১:০৫আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ১১:১৯

প্রিমিয়ার লিগে রোনালদোর মাইলফলক ছুঁলেন সালাহ। করোনাকালে একটাই অতৃপ্তি ছিল লিভারপুলের। আর সেটা হলো অ্যানফিল্ডে দর্শকের সামনে খেলতে না পারা। ৯ মাস পর সেই অ্যানফিল্ডেই দেখা মিললো দর্শকের। অবশ্য আগের দিন থেকেই দর্শক ফেরার অনুমতি মিলেছে প্রিমিয়ার লিগে। সংখ্যায় যদিও কম- ২ হাজার। তাতেও ভক্তদের নিরাশ করেনি লিভারপুল। প্রিমিয়ার লিগে উলভারহাম্পটনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে রেডরা।

নিজেদের মাঠে আধিপত্য বিস্তার করে খেলা লিভারপুল এগিয়ে যায় ২৪ মিনিটেই।  জর্ডান হেন্ডারসনের লং বল ক্লিয়ার করতে ব্যর্থ হন উলভস ডিফেন্ডার কন কোডি। বল পেয়ে উল্টো জালে বল পাঠিয়ে দিয়েছেন মোহামেড সালাহ। এই গোল করেই দর্শক ফেরার দিনটিকে নিজের করে নিয়েছেন সালাহ। প্রিমিয়ার লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলের মাইলফলক ছুঁয়েছেন তিনি (৮৪টি)। সালাহর এই গোল করতে লেগেছে ১৩১টি ম্যাচ। যা পর্তুগিজ অধিনায়কের থেকে ৬৫ ম্যাচ কম।     

বিরতির পর ৫৮ মিনিটে ব্যবধান বাড়িয়ে নিয়েছেন জর্জিনিয়ো ভিনালদাম। ৬৭ মিনিটে মাতিপের গোলে স্কোর লাইন ৩-০ হলে আত্মঘাতী গোলের সুবাদে স্কোর ৪-০ হয়ে যায় লিভারপুলের। আত্মঘাতী গোলটি করেছেন নেলসন সেমেদো।

টটেনহামের জয়ে কৃতিত্ব কেইন ও সন হিয়ুং মিনের। জয়ের ফলে শীর্ষে থাকা টটেনহামের সঙ্গে সমান ২৪ পয়েন্ট এখন লিভারপুলের। তবে গোল ব্যবধানে এগিয়ে স্পাররা। যারা আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে পুনরায় দখল করেছে শীর্ষস্থান। টটেনহামের দুটি গোলের কৃতিত্ব সন হিয়ুং মিন ও হ্যারি কেইনের।

টটেনহামের জয়ের দিনে মাইলফলক ছুঁয়েছেন কেইনও। ক্লাব ও দেশের হয়ে ২৫০টি গোল করেছেন। এমনকি আর্সেনাল–টটেনহামের নর্থ লন্ডন ডার্বিতেও সর্বোচ্চ গোলদাতা এখন তিনি।  

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম