চারে থেকে টেস্টের অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২০, ১৭:৩১আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ১৭:৩৭

সাকিব আল হাসান। নিষেধাজ্ঞায় থাকার সময় কোনও সংস্করণের র‌্যাঙ্কিংয়েই ছিল না সাকিব আল হাসানের নাম। কিন্তু শাস্তি কাটিয়ে ফিরলে হালনাগাদকৃত ওয়ানডের অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আসনটা ঠিকই দখল করেছিলেন। তবে টেস্টের ক্ষেত্রে ঘটেছে অবনতি। নিষেধাজ্ঞার আগে তিনে থাকলেও ৭ ডিসেম্বর ঘোষিত টেস্টের অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে চারে অবস্থান করছেন জেমকন খুলনার এই তারকা।

টেস্টের অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে সাকিবের রেটিং পয়েন্ট ৩৬৬। ৪৪৬ পয়েন্ট নিয়ে সিংহাসনটা নিজের করে নিয়েছেন ইংল্যান্ডের বেন স্টোকস। দুইয়ে নেমে গেছেন জেসন হোল্ডার। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে স্টোকসের চেয়ে এক পয়েন্টে এগিয়ে ছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। কিন্তু টেস্ট সিরিজে তার বাজে পারফরম্যান্সের কারণে এখন ১২ পয়েন্টের ব্যবধান নিয়ে শীর্ষে ফিরেছেন স্টোকস।

টেস্টে অলরাউন্ডার র‌্যাঙ্কিং:

১. বেন স্টোকস  (৪৪৬ পয়েন্ট)

২. জেসন হোল্ডার (৪৩৪ পয়েন্ট)

৩. রবীন্দ্র জাদেজা (৩৯৭ পয়েন্ট)

৪. সাকিব আল হাসান (৩৬৬ পয়েন্ট)

৫. মিচেল স্টার্ক (২৯৮ পয়েন্ট)  

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম