ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাতিল হতে পারে টি-টোয়েন্টি সিরিজ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২০, ১৪:১৭আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ১৪:১৭

কমে আসতে পারে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সফরের পরিধি। আগামী বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। তিন টেস্টের মধ্যে একটি টেস্ট বাদ দেওয়ার কথা শোনা যাচ্ছিল। নতুন করে জানা গেছে, বাদ হতে পারে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটিও! এমন তথ্যই জানিয়েছে ক্রিকবাজ।

গত সপ্তাহে বাংলাদেশ সফর করে গেছেন দুই সদস্যের প্রতিনিধি দল। যাওয়ার আগে জানিয়ে গেছেন তাদের সন্তুষ্টির কথা। যদিও সফর সূচির ব্যাপারে এখনো চূড়ান্ত কোন সিদ্ধান্ত আসেনি। জানা গেছে, আগামী সপ্তাহেই হয়তো পূর্ণাঙ্গ সিদ্ধান্ত জানাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

ক্রিকবাজ জানিয়েছে, যত দ্রুত সম্ভব এই সিরিজ শেষ করতে চায় ওয়েস্ট ইন্ডিজ। এই কারণে প্রস্তাবিত সিরিজ থেকে একটি টেস্টের পাশাপাশি তারা দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটিও বাতিল করতে চায়। ওয়েস্ট ইন্ডিজের সভাপতি রিকি স্কেরিট অবশ্য সরাসরি কিছু বলেননি। তবে ঠাসা সূচির কথাকেই গুরুত্ব দিয়েছেন। ক্রিকবাজকে তিনি বলেছেন, ‘যেহেতু ২০২০ সালে অনেকগুলো সিরিজ বাতিল হয়ে গেছে। তাই আমাদের আগামী বছরটা ঠাসা সূচিতে ভরপুর থাকবে। আশা করছি, দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।’

এদিকে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খানও বলেছেন ছোট হয়ে আসতে পারে সিরিজের পরিধি, ‘সিরিজটি লম্বা হওয়ার কারণে একটু সমস্যা হচ্ছে। এমন নয় যে ওরা খেলতে চায় না। তবে ওরা লম্বা সময়ের জন্য করোনা পরিস্থিতিতে থাকতে চাইছে না। তাই একটা সম্ভাবনা আছে যে দুটি টি-টোয়েন্টি ও একটি টেস্ট হয়তো না-ও হতে পারে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম