ইনজুরিতে আবু জায়েদ রাহী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২০, ১৪:৫০আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ১৪:৫৬

আবু জায়েদ রাহী। একদিন আগেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে কথা বলেছিলেন আবু জায়েদ রাহী। কিন্তু ২৪ ঘণ্টার ব্যবধানে ইনজুরিতে পড়েই ছিটকে গেছেন জাতীয় দলের এই পেসার।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চলছিল ফরচুন বরিশাল ও মিনিস্টার গ্রুপ রাজশাহীর ম্যাচ। ইনিংসের নবম ওভারে বোলিং করছিলেন রাহী। নিজের তৃতীয় ওভারে দ্বিতীয় বল করতে গিয়েই এমন ইনজুরির শিকার হন তিনি।

ল্যান্ডি পজিশনে যাওয়ার আগেই হাঁটু চেপে ব্যথায় কুঁকড়ে উঠেছিলেন। তীব্র যন্ত্রণায় শুয়ে পড়েন মাটিতে। মিনিট খানেক পড়ে থাকার পর স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে রাহীকে।

গত কিছুদিন ধরে জাতীয় টেস্ট দলের নিয়মিত সদস্য রাহী। গত ফেব্রুয়ারিতে জাতীয় দলের জার্সিতে সর্বশেষ টেস্ট খেলেছিলেন। আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে বিস্তর পরিকল্পনা ছিল তার। অবস্থাদৃষ্টে কমপক্ষে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যেতে হবে রাহীকে। ফলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে শঙ্কার মাঝে পড়ে গেছেন তিনি। তবে বরিশালের টিম ম্যানেজমেন্ট বাংলা ট্রিবিউনকে জানিয়েছে, রাহীর ইনজুরি মারাত্মক নয়। এই মুহূর্তে তিনি বিসিবির তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম