চতুর্থ বাংলাদেশি হিসেবে কামরুলের হ্যাটট্রিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২০, ১৬:৩৫আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ১৬:৫২

কামরুল ইসলাম। অবিশ্বাস্য, বিস্ময়কর এক ওভার করলেন কামরুল ইসলাম। মিরপুরে রাজশাহীর ছক্কা বৃষ্টির ম্যাচে ইনিংসের শেষ ওভারে নিজের কারিশমা দেখালেন বরিশালের এই পেসার। কুড়ি ওভারের ক্রিকেটে চতুর্থ বাংলাদেশি হিসেবে দেখা পেয়েছেন হ্যাটট্রিকের। হ্যাটট্রিক করার মিশনে তিনি সাজঘরে ফিরিয়েছেন নুরুল হাসান, নাজমুল হোসেন ও ফরহাদ রেজাকে। 

অথচ মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ব্যাটসম্যানদের তোপের মুখে পড়েছিলেন বরিশালের বোলাররা। নাজমুল-আনিসুলের ব্যাটে তারা ছিলেন অসহায়। এমন একটি ম্যাচের শেষ ওভারেই কিনা চমক দেখালেন জাতীয় দলের পেসার কামরুল ইসলাম। ২০তম ওভারের প্রথম বলেই নুরুলকে ফেরান তিনি। লংঅফে সাইফ হাসানের হাতে তালুবন্দী হন উইকেটকিপার এই ব্যাটসম্যান।

পরের বলে ফিরিয়েছেন সেঞ্চুরিয়ান নাজমুল হোসেনকে। কাভারে খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন রাজশাহীর অধিনায়ক। এর পরেই নাজমুলের হ্যাটট্রিক শিকার ফরহাদ রেজা। নুরুল হাসানের মতো লংঅফে খেলতে গিয়েছিলেন ফরহাদ। সেখানে দাঁড়ানো সাইফ হাসানকে ফাঁকি দিতে পারেনি তিনি। ফলে রানের খাতা না খুলেই সাজঘরে ফিরতে হয়েছে এই অলরাউন্ডারকে।

ফরহাদের উইকেট তুলে নিতেই বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে হ্যাটট্রিক পূর্ণ করেন কামরুল। বিপিএলে বাংলাদেশের হয়ে প্রথম হ্যাটট্রিক করেছিলেন আল আমিন হোসেন। ২০১৩ সালে ইউসিবি-বিসিবি একাদশের হয়ে প্রথম হ্যাটট্রিকটি পূরণ করেছিলেন তিনি। পরের হ্যাটট্রিকটিও ছিল তার দখলে। ২০১৫ বিপিএলে বরিশাল বুলসের হয়ে হ্যাটট্রিক করেছিলেন। বাংলাদেশি বোলারদের ক্ষেত্রে দুইবার হ্যাটট্রিক করার কৃতিত্ব আছে কেবল আল আমিন হোসেনেরই।

বাংলাদেশিদের হয়ে তার পরের হ্যাটট্রিকটি করেছিলেন আলিস ইসলাম। ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলা এই স্পিনার ২০১৯ সালে রংপুর রাইডার্সের বিপক্ষে এই কীর্তি গড়েন। এরপর তৃতীয়বারের মতো কীর্তি গড়েন মানিক খান। ২০১৯ সালে প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি লিগে প্রাইম দোলেশ্বরের হয়ে মানিক খান এই হ্যাটট্রিকটি করেছিলেন। কুড়ি ওভারের ক্রিকেটে চতুর্থ ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক করলেন কামরুল ইসলাম।   

টি-টোয়েন্টিতে বাংলাদেশি ক্রিকেটারদের হ্যাটট্রিক

ক্রমিক নং

নাম

দল

প্রতিপক্ষ

তারিখ

আল আমিন হোসেন

ইউসিবি-বিসিবি একাদশ

আবাহনী লিমিটেড

২০১৩-১৪

আল আমিন হোসেন

বরিশাল বুলস

সিলেট সুপারস্টারস

২৪ নভেম্বর, ২০১৫

মানিক খান

প্রাইম দোলেশ্বর

বিকেএসপি

২৫ ফেব্রুয়ারি ২০১৯

আলিস ইসলাম

ঢাকা ডায়নামাইটস

রংপুর রাইডার্স

১১ জানুয়ারি ২০১৯

কামরুল ইসলাম

ফরচুন বরিশাল

মিনিস্টার গ্রুপ রাজশাহী

৮ ডিসেম্বর, ২০২০

 

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম