মাহমুদউল্লাহ-আকবর-আশরাফুলদের নিয়ে ময়মনসিংহ প্রিমিয়ার লিগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২০, ২০:১৯আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ২০:১৯

জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার নিয়ে মাঠে গড়াচ্ছে নতুন টুর্নামেন্ট। জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার নিয়ে মাঠে গড়াচ্ছে নতুন টুর্নামেন্ট ‘ওয়ালটন ময়মনসিংহ প্রিমিয়ার লিগ (এমপিএল)। মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, শুভাগত হোম, শাহরিয়ার নাফিস, আশরাফুল ছাড়াও যুব বিশ্বকাপজয়ী পাঁচ ক্রিকেটার আকবর আলী, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, রাকিবুল হাসান ও তৌহিদ হৃদয় খেলবেন এমপিএলে।

প্রথমবারের মতো আয়োজিত এ টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করেছে ওয়ালটন। আগামী ২১ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউজ মাঠে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। মোট ৬টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। প্রতিযোগিতায় ম্যাচ হবে নয়টি। দুইটি সেমিফাইনাল ও একটি ফাইনাল দেখানো হবে টি স্পোর্টস চ্যানেলে।

টুর্নামেন্টের উপদেষ্টা সানোয়ার হোসেন বলেছেন, ‘ময়মনসিংহের ক্রিকেটে বড় ঐতিহ্য আছে। দিনকে দিন একটু নিচের দিকে চলে যাচ্ছিল। একটা সময় জাতীয় দলের অনেক খেলোয়াড়ও ছিল ময়মনসিংহের। ঢাকা লিগে আমাদের দাপট ছিল। যদিও মাহমুদউল্লাহ, মোসাদ্দেক, শুভাগত খেলছেন, তবুও সামগ্রিক বিচারে এখানকার ক্রিকেটের মান খানিকটা নিচের দিকে। ওই চিন্তা করে আমরা ময়মনসিংহের মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশন তৈরি করেছি। মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলা প্রশাসক ও প্রশাসনের সহযোগিতায় ময়মনসিংহ প্রিমিয়ার লিগ আয়োজন করতে যাচ্ছি। যেটা হয়তো ময়মনসিংহের ক্রিকেটকে আবারো নতুন করে জাগাবে।’

মুজিব শতবর্ষের বিশেষ আয়োজনে টুর্নামেন্টটি হবে ১০০ বলের। টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট শুক্রবার মুকুল নিকেতন স্কুলে অনুষ্ঠিত হবে। মাহমুদউল্লাহ, মোসাদ্দেক ও যুব বিশ্বকাপ জয়ী খেলোয়াড়দের নিয়ে ১২ জনের আইকন পুল করা হয়েছে। অংশগ্রহণকারী ছয় দল দুইজন করে আইকন খেলোয়াড় নিতে পারবে। এরপর ছয় দল স্থানীয় ১৩জন ক্রিকেটার দলভুক্ত করবে। ড্রাফটে থাকবেন ১০০ জনেরও বেশি খেলোয়াড়।  

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ টাকা। রানার্সআপ দল পাবে ৭৫ হাজার টাকা। সেমিফাইনাল ও ফাইনালের আগে ম্যান অব দ্য ম্যাচের প্রাইজমানি ১০ হাজার। শেষ তিন ম্যাচে ম্যাচসেরার পুরস্কার ২০ হাজার টাকা করে দেওয়া হবে।

১২ আইকন ক্রিকেটার: মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল, ইলিয়াস সানী, আরাফাত সানী, শুভাগত হোম, আকবর আলী, তৌহিদ হৃদয়, রাকিবুল হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম