সোনারগাঁওয়ে পাগলের মেলা!

রবিউল ইসলাম
১২ ডিসেম্বর ২০২০, ০০:০৮আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ১৩:১০

এভাবেই নেচে গেয়ে মঞ্চ মাতিয়েছেন মাশরাফি-সাকিবরা।  সোনারগাঁও হোটেলের সুইমিংপুল এমনিতেই আলোকিত থাকে। শুক্রবার রাতে ক্রিকেটারদের নাচ-গান আর উৎসবে সেটা যেন আরও উজ্জ্বল হয়ে ধরা দিলো! সেটা কীভাবে? বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পাঁচ দলের ক্রিকেটার, কোচিং স্টাফদের হোটেল সোনারগাঁওয়ে রাখা হয়েছে জৈব সুরক্ষা বলয়ে। সেখানেই আজ রাতে হোটেল সোনারগাঁওয়ের সুইমিং পুলের পাশে একত্রিত হয়ে নিজেদের একঘেয়েমি কাটিয়েছেন পাঁচ দলের ক্রিকেটাররা। মাশরাফি-সাকিব-তামিম-মুশফিক-মাহমুদউল্লাহদের ঘিরে বাকি ক্রিকেটাররাও যোগ দেন এই আনন্দ উৎসবে

ঘণ্টা দুইয়ের এমন অনুষ্ঠানে অনেক ক্রিকেটার, কোচ-স্টাফ গান গেয়েছেন। তবে সব আকর্ষণ ছিল ‘পঞ্চপাণ্ডবকে’ ঘিরে। বিশেষ করে ‘বাবা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা’ তাদের গাওয়া এই গানটিতেই সবচেয়ে আনন্দ পেয়েছেন ক্রিকেটাররা। এই গানের তালে তালে সাকিব-তামিম-মাশরাফিরা ছাড়া নেচেছেন সব ক্রিকেটারই। শুধু এই একটি গানই নয়, শুক্রবার রাতে এমন অনেক সুন্দর সুন্দর গানগুলো মাশরাফি-সাকিব-মাহমুদউল্লাহদের কণ্ঠে উঠে এসেছিল।

শুধু ক্রিকেটাররাই নন, মিনিস্টার গ্রুপ রাজশাহীর কোচ সারওয়ার ইমরানও তাদের সঙ্গী ছিলেন। তার গানের তালে তালে নেচেছেন গাজী গ্রুপ চট্টগ্রামের কোচ মোহাম্মদ সালাহউদ্দিনও। একটি গানে একত্রিত হয়ে নাচতে দেখা যায় বিশ্বজয়ী যুব দলের ক্রিকেটারদেরও। তবে বেশি জমেছে পঞ্চপাণ্ডবের নাচ-গান।

জেমসের বিখ্যাত একটি গান (বাবা কত দিন দেখিনি তোমায়) মাশরাফি গাওয়া শুরু করতেই সাকিব বলতে থাকেন, ‘ভাই গানের লিরিক্সটা মনে নাই, অন্য গান ধরেন।’ প্রতিউত্তরে মাশরাফি বলেন, ‘এই গান আমিও পারি না’। তার পর সাকিব বলে ওঠেন, ‘এমন গান ধরেন, যা সবাই গাইতে পারি।’ এটাই শুনেই মাশরাফি গাইতে শুরু করেন, ‘বাবা তোমার দরবার সব পাগলের মেলা’। এর পরেই যেন গানে ফর্ম ফিরে পান সাকিব। এই গানের সুরে সুরে লম্বা চুল দুলিয়ে দুলিয়ে নেচে উঠেন। তার নাচ দেখে পুরো চত্ত্বর যেন ‘ওপেন কনসার্টে’ পরিণত হয়েছিল। চারদিকে মোবাইল ক্যামেরায় ভিডিও ধারণতো চলছিলই। পাশাপাশি মাশরাফি-মাহমুদউল্লাহদের নাচে উজ্জ্বীবিত ছিল বাকিরাও। মাশরাফিতো কিছুক্ষণ পর পর সাকিবের লম্বা চুল টেনে দিচ্ছিলেন।

অবশ্য শুক্রবারের এই আনন্দ উৎসব হৃদয়ে দাগ কেটে গেছে মাশরাফির। উৎসবের আমেজ শেষ হতেই অনুভূতি ভাগাভাগি করতে ফেসবুকে বসে যান বাংলাদেশের সফলতম এই অধিনায়ক। লিখেছেন, ‘ভালোলাগা, ভালোবাসা এক না। .....রিয়াদ—খেলা হবে। কোচ, ফিজিও, ট্রেনার, কম্পিউটার স্পেশালিস্ট, ম্যানেজার, টিম বয়, ম্যাসিওর এবং সব খেলোয়াড়...। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দল, বাংলাদেশের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, ভালোবাসা।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম