হোল্ডারের দৃঢ়তায় চতুর্থ দিনে গড়ালো ওয়েলিংটন টেস্ট

স্পোর্টস ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২০, ১৪:০৪আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ১৪:০৮

পুল করার পথে জেসন হোল্ডার। ওয়েলিংটন টেস্টের লাগাম নিউজিল্যান্ডের হাতে থাকলেও দ্বিতীয় টেস্টটা ঠিকই চতুর্থ দিন নিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ফলোঅনে পড়া ক্যারিবীয়রা ৬ উইকেটে ২৪৪ রানে তৃতীয় দিন শেষ করেছে। নিউজিল্যান্ডকে আবারও ব্যাট করতে পাঠাতে এবং ইনিংস হারের লজ্জা থেকে বাঁচতে আরও ৮৫ রান প্রয়োজন সফরকারীদের। হাতে রয়েছে আরও ৪ উইকেট।

দিনের শুরুতে প্রথম ইনিংসে ৮ উইকেটে ১২৪ রান নিয়ে খেলা শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। চার পেসারের আক্রমণের সামনে ওয়েস্ট ইন্ডিজ টিকতেই পারেনি বেশিক্ষণ। প্রায় ৫ ওভারের মধ্যে প্রথম ইনিংসে তারা গুটিয়ে গেছে ১৩১ রানে। টিম সাউদি লেজ গুটিয়ে দিয়ে ৩২ রানে নিয়েছেন ৫ উইকেট। ৩৪ রানের বিনিময়ে সমান ৫ উইকেট নিয়েছেন কাইল জেমিসনও।  

দ্বিতীয়বার ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ ভুগেছে তার পরেও। চা পানের বিরতির আগে এক পর্যায়ে তাদের স্কোর ছিল ৬ উইকেটে ১৭০ রান। তখন নিউজিল্যান্ডের লিড ছিল ১৫৯। দেয়াল হয়ে দাঁড়ানো অধিনায়ক জেসন হোল্ডারতো ছিলেনই, সঙ্গে জুটিবদ্ধ হন এই টেস্টে অভিষেক করা জশুয়া ডা সিলভা। এ দুজনে ভর করেই ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় দিন শেষ করেছে ৬ উইকেটে ২৪৪ রানে। আলোর স্বল্পতায় এক ঘণ্টা আগে খেলা শেষের আগে হোল্ডার অপরাজিত ছিলেন ৬০ রানে, ডা সিলভা অপরাজিত থাকেন ২৫ রানে। অবশ্য ওপেনার জন ক্যাম্পবেলের কথাও ভুলে গেলে চলবে না। শুরুতে একপ্রান্ত নড়বড়ে হয়ে পড়লেও অপরপ্রান্ত আগলে খেলেছেন সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস।

এই ইনিংসে ৩ উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট, দুটি নিয়েছেন কাইল জেমিসন।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম