ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে বরিশালের চাই ১৫১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২০, ১৪:৩৩আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ১৪:৩৭

ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে বরিশালের চাই ১৫১। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে বরিশালের চাই ১৫১ রান। বেক্সিমকো ঢাকা আগে ব্যাট করে মুশফিক-ইয়াসির-আকবরের ব্যাটিংয়ে সংগ্রহ করেছে ১৫০ রান।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে গিয়েছিল ঢাকা। ২২ রানে হারায় টপ অর্ডার তিন ব্যাটসম্যানকে! তবে সেই ধাক্কা তারা সামাল দিয়েছে মুশফিক-ইয়াসিরের ৫০ রানের জুটিতে। অধিনায়ক মুশফিক ৩০ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪৩ রানের ইংনিস খেলে বিদায় নিয়েছেন। মুশফিক বিদায় নিলে আকবরকে সঙ্গে নিয়ে মিরপুরের ২২ গজে ঝড় তুলেছেন ইয়াসির আলী। ৯ বলে ৩ চার ও ১ ছক্কায় ২১ রানের ইনিংস খেলে আউট হয়েছেন আকবর। তবে পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ব্যাটিং করা ইয়াসির আলী আজও পেয়েছেন হাফসেঞ্চুরির দেখা। ৪৩ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫৪ রান এসেছে দীর্ঘদেহী এই ব্যাটসম্যানের ব্যাট থেকে। টুর্নামেন্টে যা তার দ্বিতীয় হাফসেঞ্চুরি।

কামরুল ইসলামের শেষ ওভারটি ঢাকার ব্যাটসম্যানরা কাজে লাগাতে ব্যর্থ হলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫০ রান করতে পেরেছে তারা।

বরিশালের বোলারদের মধ্যে মেহেদী হাসান ২৩ রানে দুই উইকেট নিয়ে দলের সেরা বোলার। কামরুল ইসলাম ৪০ রানে নিয়েছেন দুটি উইকেট। এছাড়া তাসকিন ও শুভ নিয়েছেন একটি করে।

এলিমেনেটর রাউন্ডের এই ম্যাচে জয়ী দল ফাইনালে যাওয়ার পথে আরেকটি সুযোগ পাবেন। মঙ্গলবার তারা দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবেন বিকালে অনুষ্ঠিতব্য জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রামের মধ্যকার ম্যাচে হেরে যাওয়া দলের বিপক্ষে। এই ম্যাচটিতে যারা জিতবেন, তারা সরাসরি ফাইনালের টিকিট পেয়ে যাবেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ