দ. আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গেলেন ম্যাথুজ!

স্পোর্টস ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২০, ১০:৫২আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ১১:০৯

অ্যাঞ্জেলো ম্যাথুজ।

খেলায় ফিরতে লঙ্কা প্রিমিয়ার লিগ আয়োজন করেছিল শ্রীলঙ্কা। সেই লিগই চোটের কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য! কলম্বো কিংসের হয়ে সেমিফাইনাল খেলতে গিয়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। যে চোট তাকে ছিটকে দিয়েছে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে!

অবশ্য ম্যাথুজের চোটের বিস্তার জানা না গেলেও, প্রারম্ভিকভাবে বলা হচ্ছে, প্রোটিয়াদের বিপক্ষে দুই টেস্টের সিরিজে খেলতে পারবেন না লঙ্কান অলরাউন্ডার। যার প্রথমটি শুরু হবে ২৬ ডিসেম্বর। ম্যাথুজ বলেছেন, ‘ফিজিও পর্যবেক্ষণ করেছে। তাদের মনে হয়েছে, আমি দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে পারবো না। তবে এমআরআই করবো। এর পরেই বিস্তারিত কিছু বলা যাবে।’

দীর্ঘ দিন ধরেই এই হ্যামস্ট্রিং ও কাফ ইস্যুতে ভুগছেন ম্যাথুজ। এই ধরনের চোটে এর আগেও কয়েক মাসের জন্য ছিটকে গেছেন। তবে সুস্থতার জন্য বিগত কয়েক বছর ধরে ফিটনেস ধরে রাখতে কঠোর পরিশ্রম করে যাচ্ছিলেন। কমিয়েছেন ওজনও। কিন্তু তার পরেও হ্যামস্ট্রিং ইনজুরি থেকে বাঁচতে পারলেন না। যে চোট তাকে শঙ্কায় ফেলে দিলো আরেকটা সফরে।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম