নাসুমকে মারতে উদ্যত হওয়ায় মুশফিকের শাস্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২০, ১৫:২৫আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ১৬:৪৮

 

নাসুম আহমেদের সঙ্গে এমন আচরণ করতে দেখা গেছে মুশফিককে। ছবি- এমআই মানিক। শেষ পর্যন্ত কৃত কর্মের শাস্তি পেলেন মুশফিকুর রহিম। গতকাল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সতীর্থ খেলোয়াড়কে মারতে উদ্যত হওয়ায় তার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি। 

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, মুশফিক কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেছেন। যেটি আসলে লেভেল-১ মাত্রার অপরাধ। ফলে তার আচরণবিধিতে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করেছে বিসিবি।  

তার বিরুদ্ধে আচরণ বিধি ভঙ্গের রিপোর্ট করেছেন অনফিল্ড আম্পায়ার গাজী সোহেল, মাহফুজুর রহমান, তৃতীয় আম্পায়ার মাসুদুল রহমান মুকুল ও চতুর্থ আম্পায়ার মুজাহিদুজ্জামান। আর শাস্তি ঘোষণা করেছেন ম্যাচ রেফারি রকিবুল হাসান। মুশফিক নিজের দোষ স্বীকার করে নেওয়ায় আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। 

বরিশালের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছিল। বরিশালের ইনিংসের ১৩তম ওভারে নাসুমকে বিশাল ছক্কা মেরেছিলেন আফিফ। নাসুমের ছক্কা খাওয়াটা মুশফিক ভালোভাবে হজম করতে পারেননি। পরের বলেই আফিফ মিডউইকেটে বল ঠেলে সিঙ্গেল নিয়েছেন। তখন নিজের পজিশন ছেড়ে বল কুড়িয়ে আনতে গিয়েছিলেন নাসুম, সঙ্গে মুশফিকও। তখন বলটি হাতে তুলে নিয়েছিলেন মুশফিক-ই, কিন্তু উত্তেজিত মুশফিক বল হাতে নিয়ে উইকেটে না মেরে প্রথমে নাসুমকে মারার জন্য উদ্যত হয়েছিলেন!

একই ঘটনা ১৭তম ওভারেও ঘটান মুশফিক। শফিকুলের বলে আফিফ উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়েছিলেন। সেটি ধরতে উইকেটের পেছন থেকেই ছুটে যান মুশফিক। ওই ক্যাচ ধরতে ছুটছিলেন নাসুমও। কিন্তু শেষ পর্যন্ত নাসুম দাঁড়িয়ে থেকে মুশফিককে ক্যাচ নেওয়ার সুযোগ করে দিয়েছিলেন। আফিফের ক্যাচ ধরে মুশফিক ফের একই ভঙ্গিতে নাসুমকে মারার জন্য উদ্যত হয়েছিলেন! যা ক্রিকেটের চেতনার সঙ্গে বড্ড বেমানান। এর পর থেকেই ফেসবুকসহ সবখানে ভীষণ ভাবে সমালোচিত হন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক!

আরও পড়ুন: নাসুমের গায়ে হাত তুলতে উদ্যত মুশফিক!



/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম