আফতাবকে সরিয়ে বাংলা টাইগার্সের কোচ পল ফারব্রেস!

স্পোর্টস ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২০, ১২:৪৯আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ১২:৫২

ডানে পল ফারব্রেস। গতবার বাংলাদেশি কোচ নিয়েই টি-টেন লিগে খেলেছিল চট্টগ্রামের দল বাংলা টাইগার্স। এবার অবশ্য বিদেশি কোচ নেওয়ার পথে হেঁটেছে তারা। নতুন কোচ হতে যাচ্ছেন ইংলিশ কোচ পল ফারব্রেস।

গত মৌসুম তৃতীয় হয়েছিল বাংলা টাইগার্স। তখন কোচ ছিলেন সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। পল ফারব্রেস বর্তমানে ওয়ারউইকশায়ারের স্পোর্টিং ডিরেক্টর হিসেবে কাজ করলেও বাংলা টাইগার্সের হয়ে কোনও চুক্তি এখনও সই করেননি। তবে তিনি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছে ক্রিকইনফো।

আবু ধাবিতে টি-টেন লিগ শুরু হবে ২৮ জানুয়ারি। সে হিসেবে ফারব্রেসের যোগ দেওয়া পুরোপুরি নির্ভর করছে কাউন্টি থেকে অনুমোদন পাওয়ার পর। এছাড়া এই বছরের শুরুতেই বাংলা টাইগার্স টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছে ল্যান্স ক্লুজনারকে।   

সব কিছু যদি চূড়ান্ত হয়েই যায়, তাহলে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে প্রথমবারের মতো কোচিংয়ে দেখা যাবে ফারব্রেসকে। যিনি সর্বশেষ ইংল্যান্ডের সহকারী কোচের ভূমিকা পালন করেছেন।

এছাড়া আইকন খেলোয়াড় ও ‍চুক্তিবদ্ধ খেলোয়াড়দের নামও প্রকাশ করেছে দলগুলি। বাংলা টাইগার্সে খেলছেন-ইসুরু উদানা, মারাথা আরাবিয়ান্সে শোয়েব মালিক, কালান্দার্সে ক্রিস জর্ডান, অল ডেকান গ্ল্যাডিয়টর্সে কলিন ইনগ্রাম, সুনিল নারিন ও কিয়ের পোলার্ড। নর্দার্ন ওয়ারিয়র্সে খেলবেন আন্দ্রে রাসেল ও নিকোলাস পুরান।      

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম