খুলনাকে এগিয়ে রাখছেন সালাউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২০, ১৯:৫৪আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ১৯:৫৯

কোচ সালাউদ্দিনের (বাঁয়ে) সঙ্গে সৌম্য ও মোস্তাফিজ                                                        -বিসিবি গ্রুপ পর্বে ৮ ম্যাচের সাতটিতে জিতে প্লে-অফে উঠেছিল গাজী গ্রুপ চট্টগ্রাম। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের সামনে আতঙ্ক ছড়িয়েছে দলটি। কোচ মোহাম্মদ সালাউদ্দিনের তত্ত্বাবধানে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে অপ্রতিরোধ্য চেহারাই দেখিয়েছে তারা। প্রথম কোয়ালিফায়ারে খুলনার সঙ্গে হারলেও দ্বিতীয় সুযোগটা কাজে লাগিয়ে ঢাকাকে বিদায় করে ফাইনাল নিশ্চিত করেছে। শুক্রবার বিকেলে সাড়ে ৪টায় মাহমুদউল্লাহর জেমকন খুলনার মুখোমুখি হবে মিঠুনের চট্টগ্রাম। শিরোপার লড়াইয়ের ম্যাচে অভিজ্ঞ খুলনাকেই এগিয়ে রাখছেন চট্টগ্রামের কোচ সালাউদ্দিন।

মাশরাফি-মাহমুদউল্লাহ-ইমরুল-এনামুল-আল আমিনদের নিয়ে খুলনা দারুণ এক অভিজ্ঞ দল। চট্টগ্রামও খুব একটা পিছিয়ে নেই। লিটন-সৌম্য-মোস্তাফিজ-মিঠুনদের নিয়ে এই দলটিও দুর্দান্ত। তবুও খুলনাকেই এগিয়ে রাখছেন সালাউদ্দিন, ‘যারা ফাইনাল খেলছে, সেই দুই দলে বেশিরভাগই অভিজ্ঞ খেলোয়াড়। আমি মনে করি টি-টোয়েন্টি অভিজ্ঞ ক্রিকেটারদের খেলা। মাঠের ভেতরে যাদের যত ভালো মাথা থাকবে, তারাই ম্যাচ জিতবে। সেদিক দিয়ে খুলনা অনেক এগিয়ে আছে। কারণ তাদের বড় বড় কয়েকজন ক্রিকেটার আছে। আমাদের ছেলেদের হয়তো ওই অভিজ্ঞতা নেই, খুব বেশি ফাইনাল ম্যাচও তারা খেলেনি।’

মাঠে দর্শক না থাকায় চট্টগ্রামের ক্রিকেটাররা বাড়তি সুবিধা পাবেন বলে মনে করেন সালাউদ্দিন, ‘যেহেতু দর্শক নেই, এটা একটা বড় ধরনের সুবিধা। দর্শক থাকলে হয়তো একটু চিন্তার বিষয় ছিল। কারণ ওই চাপ নেওয়া ছেলেদের জন্য অনেক কঠিন হয়ে যেত। দর্শক না থাকায় একটু শান্তিতে আছি। পুরা টুর্নামেন্টে আমাদের একটা ধারাবাহিকতা ছিল, এ ম্যাচটাও সেভাবে খেলতে পারলে, আমাদের একটা ভালো সুযোগ থাকবে।’

জাতীয় দলের মিডল অর্ডার ব্যাটসম্যান মিঠুনের অধিনায়কত্বে দারুণ খেলছে চট্টগ্রাম। সালাউদ্দিন অধিনায়ক মিঠুনের প্রশংসা করে বলেছেন, ‘মিঠুনের মাথা খুবই ভালো এবং খুব ভালো সিদ্ধান্ত নিতে পারে। আমার খেলোয়াড়েরাও বুঝতে পেরেছে মিঠুনের মাথা খুবই ভালো। পাশাপাশি লিটনেরও প্রশংসা অনেক করতে হবে। তারা দুইজন মাঠে ছিল বলে আমাদের ছেলেদের জন্য অনেক সুবিধা হয়েছে, অনেক সিদ্ধান্ত নিতে সুবিধা হয়েছে। আমি মনে করি অধিনায়কত্ব করার মতো বিষয়গুলো তার আছে। সে যদি ভালো ক্রিকেট খেলে, তাহলে তার অধিনায়ক হওয়ার যোগ্যতা আছে।’ 

/আরআই/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম