কে হচ্ছেন টুর্নামেন্ট সেরা: মোস্তাফিজ নাকি লিটন?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২০, ১২:১১আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ১২:১১

কে হচ্ছেন সেরা? জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রামের ফাইনাল দিয়ে পর্দা নামছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের। টুর্নামেন্টের ফাইনালে উঠা দুই দলের খেলোয়াড়রাই পাচ্ছেন অর্থ পুরস্কার। টুর্নামেন্ট সেরাদের জন্য প্রাইজমানি তো থাকছেই। সব মিলিয়ে মোট ৪৮ লাখ টাকার পুরস্কারের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্ট সেরার পুরস্কারটিই। ৩ লাখ টাকার এই পুরস্কার কার হাতে উঠবে?

টুর্নামেন্টের পারফরম্যান্স বিবেচনায় সবচেয়ে বেশি এগিয়ে গাজী গ্রুপ চট্টগ্রামের দু’জন। ব্যাটিংয়ে লিটন দাস ও বোলিংয়ে মোস্তাফিজুর রহমান। যদিও গ্রুপ পর্ব ও কোয়ালিফায়ার ম্যাচ শেষে তিনজন ব্যাটসম্যান ৩০০ করে রান করেছেন। ৯ ম্যাচে সর্বোচ্চ ৩৭০ রান করে সর্বোচ্চ সংগ্রাহক লিটন। ৩২৪ রান করে দ্বিতীয় অবস্থানে থাকা তামিমের দল ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। একই পরিণতি মিনিস্টার গ্রুপ রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। ৩০১ রান করে তার অবস্থান তৃতীয়। এই তিন ব্যাটসম্যানের মধ্যে সবচেয়ে এগিয়ে লিটন। ৯ ম্যাচে তিন হাফসেঞ্চুরিতে ৫২.৮৫ গড় ও ১২০ স্ট্রাইকরেটে তার সংগ্রহ ৩৭০ রান। ফাইনালে আরও কিছু রান করলে টুর্নামেন্ট সেরার পুরস্কারটি লিটনের হাতে উঠার সম্ভাবনাই প্রবল।

লিটনের সঙ্গে টুর্নামেন্ট সেরা হওয়ার লড়াইয়ে আছেন একই দলের পেসার মোস্তাফিজুর রহমানও। ৯ ম্যাচ খেলে সর্বোচ্চ ২১ উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার। ১৭ উইকেট নিয়ে মুক্তার আলী ও ১৬ উইকেট নিয়ে কামরুল ইসলাম রাব্বী মোস্তাফিজের পরে অবস্থান করছেন। মুক্তার-কামরুলের দল ফাইনালে যেতে পারেননি। স্বাভাবিকভাবেই তারা এই রেসে নেই।

অবশ্য ফাইনালে আরও একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন মোস্তাফিজ। এক আসরে সর্বোচ্চ ২৩ উইকেট নেওয়ার রেকর্ডটি সাকিব আল হাসানের। ২০১৮-১৯ বিপিএলে সাকিব এক আসরে ২৩ উইকেট নিয়েছিলেন। আজ তিনটি উইকেট নিতে পারলেই নতুন মাইলফলক স্পর্শ করবেন বাঁহাতি এই পেসার। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মোস্তাফিজ নিজের সেরা পারফরম্যান্সটি করেছেন জেমকন খুলনার বিপক্ষেই। ৩.৫ ওভার করে মাত্র ৫ রান খরচায় ৫ উইকেট নিয়েছিলেন। প্রায় পুরো টুর্নামেন্ট জুড়েই তার কাটার কিংবা স্লোয়ারের সামনে অসহায় আত্মসমপর্ণ করেছেন ব্যাটসম্যানরা।

এছাড়া মোস্তাফিজ কিংবা লিটন দুইজনই গাজী গ্রুপ চট্টগ্রামকে ফাইনালে নিয়ে যেতে ভূমিকা রেখেছেন। একজন ব্যাট হাতে, অন্যজন বল হাতে। এই দু’জনের মধ্য থেকেই বেছে নিতে হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের টুর্নামেন্ট সেরাকে। এখন কেবল অপেক্ষার পালা। শুক্রবার ফাইনাল শেষেই বোঝা যাবে, কে পাচ্ছেন তিন লাখ টাকার এই অর্থ পুরস্কার।

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম