মাশরাফির অভিজ্ঞতা কাজে লাগাবেন মাহমুদউল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২০, ১৩:৫৭আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ১৪:০৬

ফাইনালে অভিজ্ঞ মাশরাফির দিকে তাকিয়ে আছে খুলনা। কুড়ি ওভারের ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অধিনায়ক হিসেবে বিপিএলেই তার চারবার (২০১২, ২০১৩, ২০১৫ ও ২০১৬ সালে ) শিরোপা জেতার অভিজ্ঞতা আছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি হিসেব করলে ২০১২ সালের টি-টোয়েন্টি এশিয়া কাপে বাংলাদেশ তার অধীনেই ফাইনাল খেলেছিল। তাই যেকোন পর্যায়ের স্বীকৃত টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিবেচনায় নিলে মাশরাফির এটি ষষ্ঠ ফাইনাল। তবে এবারই প্রথম দলের একজন সদস্য হিসেবে খেলছেন তিনি। তার পরও আজকের ফাইনালে এই মাশরাফির অভিজ্ঞতাই কাজে লাগাতে চাইছেন জেমকন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ।

শুক্রবার বিকাল সাড়ে চারটায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে খুলনা। ফাইনালের মতো এমন একটি ম্যাচে অভিজ্ঞ মাশরাফিকে পেয়ে স্বাভাবিকভাবে ভীষণ খুশি মাহমুদউল্লাহ। তাই মাশরাফির অভিজ্ঞতা কাজে লাগাতে মুখিয়ে খুলনা অধিনায়ক, ‘আমি সবসময় মাশরাফি ভাইয়েরে সঙ্গে কথা বলি, অনেক আইডিয়া নেওয়ার চেষ্টা করি। কারণ উনি আমাদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি সফল অধিনায়ক। চারটা বিপিএল ট্রফি উনার অধীনে, চারটা ফাইনাল খেলেছেন। উনার অভিজ্ঞতা অবশ্যই বিবেচ্য। তার মতো একজনকে পেয়ে আমরা অবশ্যই ভাগ্যবান।’

মাহমুদউল্লাহ আরও যোগ করে বলেছেন, ‘কোনো সন্দেহ নেই, মাশরাফি ভাইয়ের অন্তর্ভুক্তি খুবই ইতিবাচক আমাদের দলের জন্য। ড্রেসিংরুম এবং  মাঠের বাইরেও আমরা অনেক কিছু নিয়ে আলাপ-আলোচনা করি। কারণ উনি অনেক অভিজ্ঞ। সেই অভিজ্ঞতার কিছুটা যদি ভাগাভাগি করতে পারি,  সেটা অনেকটা সহায়ক হয়।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক