প্রোটিয়া দলে দুই করোনাক্রান্ত, ভয়ে আছে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২০, ০২:৩০আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ০২:৩৫

প্রোটিয়া দলে ডাক পেলেন পেসার লুথো সিপামলা                                         -টুইটার শ্রীলঙ্কার সঙ্গে দুই টেস্টের সিরিজের জন্য ঘোষিত দক্ষিণ আফ্রিকা দলের দুজন ক্রিকেটার করোনা পজিটিভ হয়েছেন। এদের বিকল্প হিসেবে শেষ পর্যন্ত তিনজন নতুন খেলোয়াড়কে ডাকতে বাধ্য হলো ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।

সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্ট দিয়ে শুরু দুই টেস্টের সিরিজের জন্য শনিবার জৈব সুরক্ষা বলয়ে ঢুকতে যাবে দক্ষিণ আফ্রিকা দল, এর আগে শুক্রবার (১৮ ডিসেম্বর) করোনা পরীক্ষার ফল দেওয়া হলো যা পজিটিভ। ‘এ দুই খেলোয়াড় আর টেস্ট দলের অংশ নয় এবং এদের এখন কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, কাল বিলম্ব না করে যেতে হবে আইসোলেশনে’-বিবৃতি দিয়ে জানিয়েছে সিএসএ।

কোন দুজন খেলোয়াড় করোনাক্রান্ত সেটি সিএসএ জানায়নি। তবে নির্বাচকেরা এদের বদলি হিসেবে দলে ডেকেছেন তিনজনকে। এরা হলেন টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটসম্যান রেনার্ড ফন টন্ডার ও সিমার লুথো সিপামলা এবং অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস।

দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক ২২ বছর বয়সী ফন টন্ডার ঘরোয়া চারদিনের প্রতিযোগিতায় দারুণ ফর্মে আছেন। একটি ডাবল সেঞ্চুরিসহ ৬৭.১১ গড়ে করেছেন ৬০৪ রান। এর আগে সিপামলা সাদা বলের ক্রিকেটে খেললেও টেস্ট দলে ডাক পেলেন প্রথম। তিন টেস্টের অভিজ্ঞতাসম্পন্ন প্রিটোরিয়াস হ্যামস্ট্রিংয়ের চোট থেকে এখনও সেরে ওঠেননি।

দক্ষিণ আফ্রিকায় নতুন করে কোভিড-১৯ সংক্রমণ একটা সমস্যা হয়ে উঠেছে। এ মাসেরই গোড়ায় জৈব সুরক্ষা বলয় নিয়ে ভয়ের মধ্যে থাকা ইংল্যান্ড দল ওয়ানডে সিরিজ না খেলেই ফিরে গেছে। শ্রীলঙ্কা প্রোটিয়া খেলোয়াড়দের করোনাক্রান্ত হওয়ার খবরে টেনশনে আছে। তাদের আসল উদ্বেগ ইংল্যান্ডের শ্রীলঙ্কা সফর নিয়ে। জোহানেসবার্গে ৩ জানুয়ারি থেকে শুরু দ্বিতীয় টেস্ট শেষ করার এক সপ্তাহ পরই দুটি টেস্ট খেলতে শ্রীলঙ্কা আসছে ইংল্যান্ড দল। ওই সিরিজটা তাদের জন্য অর্থকরীও বটে।

দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড: কুইন্টন ডি কক (অধিনায়ক), টেম্বা বাভুমা, এইডেন মার্করাম, ফ্যাফ ডু প্লেসি, বুরান হেনড্রিকস, ডিন এলগার, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, রাসি ফন ডার ডুসেন, সারেল আর্বি, আনরিখ নর্কিয়া, গ্লেনটন স্টুয়ারম্যান, ভিয়ান মুলডার, কিগান পিটারসেন, কাইল ভেরেইন, মিগায়েল প্রিটোরিয়াস, ডোয়াইন প্রিটোরিয়াস, লুথো সিপামলা, রেনার্ড ফন টন্ডার।

 

/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম