শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের আগে করোনা ‘নেগেটিভ’ প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক
২১ ডিসেম্বর ২০২০, ১৫:০৪আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ১৫:১০

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের আগে করোনা ‘নেগেটিভ’ প্রোটিয়ারা করোনার হানায় ইংল্যান্ডের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পারেনি দক্ষিণ আফ্রিকা। বাতিল হয়েছে ওয়ানডে সিরিজ। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলার আগেও একই পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রোটিয়াদের দলে করোনা পজিটিভ হয়েছিলেন দু’জন। তাদের বাদ দেওয়ায় আর সমস্যা হয়নি অবশ্য। তবে করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন দলের বাকি সদস্যরা।

প্রথম রাউন্ডের পরীক্ষার পর শুক্রবার ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) জানায়, তাদের দুজন খেলোয়াড় করোনা পজিটিভ। এক্ষেত্রে তাদের নাম গোপন রাখা হয়েছে। এর পর আক্রান্তদের বাদ দিয়ে আরও তিনজন অন্তর্ভুক্ত করা হয়েছে দলটিতে। 

রবিবার ক্রিকেট দক্ষিণ আফ্রিকা বিবৃতিতে জানিয়েছে, ‘শনিবার প্রিটোরিয়ায় জীবানু সুরক্ষিত বলয়ে প্রবেশের আগে দলে থাকা সব সদস্যেরই করোনা পরীক্ষা হয়েছে। সিএসএ এটা জানাতে পেরে আনন্দিত যে, প্রোটিয়া দলের সবার পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।’

২৬ ডিসেম্বর সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে সেঞ্চুরিয়নে।

টেস্ট স্কোয়াড: কুইন্টন ডি কক (অধিনায়ক), তেম্বা বাভুমা, এইডেন মারক্রাম, ফাফ দু প্লেসি, বিউরান হেনড্রিকস, ডিন এলগার, কেশব মহারাজ, লুঙ্গি এনগিদি, রাসি ভ্যান ডার ডাসেন, সারেল এরউই, আইনরিখ নর্কিয়া, গ্লেন্টন স্টুরমান, ভিয়ান মুল্ডার, কিগান পিটারসেন, কাইল ভেরেইন, মিগায়েল প্রিটোরিয়াস, ডোয়াইন প্রিটোরিয়াস, লুথো সিম্পালা, রায়ান ভান টন্ডার। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম