ক্লাব থেকে গ্রেফতার ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না

স্পোর্টস ডেস্ক
২২ ডিসেম্বর ২০২০, ১৬:০৩আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ১৬:২২

সুরেশ রায়না। করোনার সংক্রমণ শীতকালে বেড়ে গেছে অনেক। তাই ভারতের মুম্বাইয়ে কঠোর বিধি মানার ব্যাপারে কড়াকড়ি আরোপ করেছিল স্থানীয় রাজ্য সরকার। সেটি না মানায় সোমবার মুম্বাইয়ের একটি ক্লাব থেকে গ্রেফতার হয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রায়না।

মূলত নির্ধারিত সময়ের বাইরে ক্লাব খোলা রাখায় ও সেখানে গমনকারীরা করোনাবিধি না মানাতেই এই গ্রেফতার অভিযান চালিয়েছে পুলিশ। জানা গেছে, শুধু সুরেশ রায়নাই নন, সেখান থেকে গ্রেফতার হয়েছেন বলিউড গায়ক গুরু রানধাওয়া ও ঋত্বিক রোশনের সাবেক স্ত্রী সুজান খান। সব মিলিয়ে সেখান থেকে গ্রেফতার হয়েছেন ৩৪জন! ক্লাবটির অবস্থান আন্ধেরিতে। রাত আড়াইটার সময় সেখান অভিযান চালায় পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে রায়না এরই মধ্যে জামিনে মুক্ত হয়েছেন। জামিন পেয়েছেন বলিউড গায়ক গুরু রানধাওয়াও।

পুলিশ বিবৃতিতে জানিয়েছে, সেখানে আগত কেউই করোনা বিধির ধার ধারেননি। মাস্ক না পরাসহ সামাজিক দূরত্বের ধার ধারেননি কেউ। অথচ সোমবার থেকে করোনার জন্য রাতে কারফিউ জারি করেছিল মহারাষ্ট্র সরকার। নববর্ষকে সামনে রেখে ৫ জানুয়ারি পর্যন্ত বেশ কিছু কঠোর পদক্ষেপের একটি ছিল সেটি। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম