রাহানের নেতৃত্বে ভারত বরং ভালোই করবে অস্ট্রেলিয়ায়!

স্পোর্টস ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২০, ১৭:২৫আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ১৭:৩০

কোহলির সঙ্গে রাহানের মাঠের স্মৃতি                                    -টুইটার প্রথম সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে বিরাট কোহলি পিতৃত্বকালীন ছুটিতে ফিরে এসেছেন দেশে। অস্ট্রেলিয়ায় বাকি তিন টেস্টে ভারতের অধিনায়কত্বের ভার উঠছে অজিঙ্কে রাহানের হাতে। দলের সেরা ব্যাটসম্যান ও ক্যারিশমাটিক অধিনায়ক কোহলির অনুপস্থিতিতে ভারত আরও বিপদে পড়বে, এমন আশঙ্কা খোদ ভারতেই। অস্ট্রেলিয়া এটিকে ব্যবহার করতে শুরু করেছে মনস্তাত্ত্বিক অস্ত্র হিসেবে। তবে ইশান্ত শর্মা মনে করেন, অ্যাডিলেড-বিপর্যয়ের পর বাকি তিন টেস্টে ভারতকে বরং ভালোভাবেই নেতৃত্ব দেবেন অজিঙ্কে রাহানে।

চোটের কারণে ইশান্ত যেতে পারেননি অস্ট্রেলিয়ায়। তার অনুপস্থিতিও ভারতের জন্য দুঃসংবাদ। তবে ভারতের দীর্ঘদেহী ডানহাতি পেসার মনে করেন রাহানের নেতৃত্বে ভারত ভালোভাবেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। কেননা রাহানে তার দৃষ্টিতে খুব ‘বোলার-বান্ধব’  অধিনায়ক, ‘সে (রাহানে) খুবই আত্মবিশ্বাসী এবং আমাকে এটা বলতেই হবে যে সে বোলারদের অধিনায়ক। রাহানের অধিনায়কত্বে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট জয়ের অভিজ্ঞতা থেকে  ইশান্ত আরও বলেছেন, ‘আমরা একসঙ্গে অনেক ক্রিকেট খেলেছি। যখন বিরাট মাঠে থাকেনি, সে আমাকে জিজ্ঞেস করতো কেমন ফিল্ডিং আমি চাই, আর কখনই বা বোলিং করতে চাই। সে বোলারদের অধিনায়ক। কখনোই সে বলে না, এটা করো বা ওটা।’

মাঠে দু’জন দুরকম। কোহলি সবসময়ই টগবগ করে ফুটতে থাকেন, আর রাহানে ধীর-স্থির শান্ত স্বভাবের। প্রতিপক্ষ যখন নিষ্প্রাণ উইকেটে বিশাল জুটি গড়ে রানের পাহাড় গড়ার দিকে এগিয়ে চলেছে, তখন কোহলি বোলারদের-ফিল্ডারদের জাগিয়ে তুলতে পারেন। কোহলির প্রাণশক্তির সঙ্গে কারোর তুলনা চলে না। তবে চাপের মুহূর্তে রাহানের শান্ত-সমাহিত ভাবও দলের জন্য সহায়ক বলে মনে করেন ইশান্ত, ‘জিঙ্কস (রাহানে) চাপের সময় দলের মধ্যে শান্ত ভাবটা আনে। যেখানে কোনও টেনশন কাজ করে না। বোলারদের সঙ্গে তার যোগাযোগটা খুব ভালো।’

ইশান্ত আরেকটি বিষয়ও সামনে এনেছেন। কোহলি মাঠে থাকলেও পেসারদের সঙ্গে রাহানে কথা বলেন নিয়মিতভাবেই যা অধিনায়ক ও বোলারদের মধ্যে যোগাযোগের সেতু হিসেবে কাজ করে ।  

/পিকে/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম