গোল-উৎসবে নকআউট পর্বের পথ তৈরি সাইফের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২০, ২৩:২৬আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ২৩:৩০

ব্রাদার্সের বিপক্ষে সাইফ স্পোর্টিংয়ের গোলের উল্লাস                                    -বাফুফে ফেডারেশন কাপ ফুটবলে বড় জয় পেয়ে নকআউট পর্বে যাওয়ার পথটা প্রায় পেয়েই গেছে সাইফ স্পোর্টিং ক্লাব। শনিবার পল পুটের দল ৬-১ গোলে গুঁড়িয়ে দিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। দিনের প্রথম ম্যাচে আরামবাগ ক্রীড়াসংঘ ৩-২ গোলে হেরেছে উত্তর বারিধারার কাছে। চার দলের গ্রুপ ‘বি’ থেকে সাইফের পাশাপাশি এখন বারিধারারও সুযোগ থাকলো শেষ আটে ওঠার

বঙ্গবন্ধু স্টেডিয়ামে সাইফ স্পোর্টিং টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে। সাইফ নকআউট পর্বে উঠেই গেছে বলা যায়। কারণ শেষ ম্যাচে আরামবাগের সাইফকে শুধু আট গোলের ব্যবধানে হারালেই চলবে না, বারিধারা-ব্রাদার্স ম্যাচটির ফলও তাদের পক্ষে আসতে হবে।

ব্রাদার্সের বিপক্ষে জোড়া গোল করেন ইকেচুকু এনগোকে কেনেথ। একটি করে গোল করে দলের জয়ে ভূমিকা রেখেছেন ইয়াছিন আরাফাত, আরিফুর রহমান, মিরাজ হোসেন ও সাজ্জাদ হোসেন। আর ব্রাদার্সের হয়ে শেষ মিনিটে সান্ত্বনাসূচক গোলটি করেন সিও জুনাপিও।

গ্রুপের অন্য ম্যাচে উত্তর বারিধারা ৩-২ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়াসংঘকে। আরামবাগ ও উত্তর বারিধারার পয়েন্ট ৩ করে। টানা দুই হারে পরের পর্বে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেছে ব্রাদার্সের।

আগামীকালের খেলা:  মোহামেডান বনাম মুক্তিযোদ্ধা (বিকেল ৩: ১৫ মিনিট), পুলিশ এফসি বনাম শেখ জামাল (বিকেল ৫: ৪৫ মিনিট)  

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম