‘কবে ৬ গোল খেয়েছি, মনে নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০২০, ১৫:০৪আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ১৬:০৭

সাইফ স্পোর্টিংয়ের কাছে ৬ গোল হজম করেছে কমলা জার্সিধারীরা। মৌসুমের শুরু থেকে নানা ঝক্কি-ঝামেলা পোহাতে হয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। একটা সময় দল গঠন নিয়েই সংশয়ে ছিল তারা। এর পর দল গঠন হয়েছে যদিও, পরে থাকতে হয়েছে কোচহীন হয়ে। ফলে অনুশীলন হয়নি ঠিকমতো। যার ফল হাতেনাতে পেয়েছে একসময়ের ঐতিহ্যবাহী এই ক্লাব। ক্লাবটির জন্য বড় লজ্জা ছিল শনিবার রাতে। এদিন ফেডারেশন কাপে সাইফ স্পোর্টিংয়ের কাছে ৬ গোল হজম করেছে কমলা জার্সিধারীরা। গ্রুপ পর্ব থেকে তাদের বিদায় এখন সময়ের ব্যাপার। এমন হারের পর স্বাভাবিকভাবেই দলের খেলোয়াড়রা বিমর্ষ।

ঢাকার মাঠে দীর্ঘদিন ধরে খেলে আসছেন মিডফিল্ডার ফয়সাল মাহমুদ। জাতীয় দলের পাশাপাশি সব বড় দলেই তার খেলার অভিজ্ঞতা আছে। তবে কোনও দলের হয়ে ৬ গোল হজম করার অভিজ্ঞতা তার কাছে নতুনই। সেই ফয়সালই বাংলা ট্রিবিউনের কাছে আক্ষেপের সুরে বলেছেন, ‘যদি প্রস্তুতি না থাকে, তাহলে তো ম্যাচ আপনি হারবেনই। তবে সবশেষ কবে ৬ গোলে ম্যাচ হেরেছি, তা মনে নেই। এটা আসলেই দুঃখজনক। কম ব্যবধানে হারলে কিছু বলার থাকে না। তাই বলে ৬ গোলে হার! আর হারাটাই স্বাভাবিক। সাইফের মতো ভালো দল, যাদের প্রস্তুতি অনেক দিনের। খেলোয়াড়ও তাদের ভালো।’

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে ব্রাদার্স ইউনিয়নের তিন জন প্রতিনিধি আছেন। তার পরেও দলটির এমন করুণ দশা!

ফয়সাল মাহমুদ অবশ্য আশাবাদী ব্রাদার্সকে নিয়ে। তার প্রত্যাশা, ‘ডন ভাই(মিজানুর রহমান,সাবেক জাতীয় দলের স্ট্রাইকার) আমাদের অনুশীলন করাচ্ছেন। সামনের দিকে বিদেশি কোচ আসবে বলে শুনেছি। এছাড়া আগের চেয়ে ক্লাবের কিছুটা উন্নতি হয়েছে। হয়তো আমরা প্রিমিয়ার লিগে আগের চেয়ে ভালো করতে পারবো। তবে কতটুকু করতে পারবো, তা সময় বলে দেবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের