সফলতার সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে আত্মবিশ্বাসী বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২০, ১৭:০৯আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ১৭:১২

সফলতার সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে আত্মবিশ্বাসী বিসিবি সেই মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিল বাংলাদেশ। এরপর করোনার মহামারিতে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থেকেছে তামিম ইকবালরা। সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে  সিরিজ দিয়ে সেই অপেক্ষা দূর হচ্ছে বাংলাদেশের। বহুল প্রত্যাশিত এই সিরিজ সফলভাবে আয়োজনেও দারুণ আত্মবিশ্বাসী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে করোনার মাঝে বিসিবি স্থানীয় ক্রিকেটারদের নিয়ে দুটি টুর্নামেন্ট আয়োজন করেছিল। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে এই দুটি টুর্নামেন্ট সফলভাবে করতে পারাতেই আত্মবিশ্বাসের রসদ পেয়েছে বিসিবি। সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন সংবাদ মাধ্যমকে তেমনটিই জানিয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আপনারা ইতোমধ্যেই দেখেছেন যে, আমরা সফলতার সঙ্গে দুটি টুর্নামেন্ট আয়োজন করেছি। সেখান থেকে আমাদের একটি বিশেষজ্ঞ গ্রুপ তৈরী হয়েছে। আমরা মোটামুটি জানি কোন কোন জায়গায় বেশি কঠোর হতে হবে এবং কোন কোন জায়গায় নজরদারি বাড়াতে হবে। সেগুলো বিবেচনা করে ইতোমধ্যেই আমরা একটি সমন্বয় সভা করেছি। আমরা সবাই বেশ আত্মবিশ্বাসী কেননা আগের টুর্নামেন্টগুলো ছিল তিন দল ও পাঁচ দলের। কিন্তু দ্বিপাক্ষিক সিরিজ আন্তর্জাতিক। সেক্ষেত্রে এটা আমাদের জন্য সহজ হবে।’

এর ফলে পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সফল একটি আন্তর্জাতিক সিরিজ আয়োজনের আশায় আছে বিসিবি। প্রধান নির্বাহী আরও বলেছেন, ‘প্রথমে আমরা যখন প্রেসিডেন্টস কাপ করি, তখন কিছু সীমাবদ্ধতা ছিল। সেই সীমাবদ্ধতা আমরা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে কাটিয়ে উঠতে পেরেছি। আমাদের বেশ দক্ষ একটি জনবল গঠিত হয়েছে। যারা এ বিষয় নিয়ে কাজ করতে পারদর্শী।  আমরা আত্মবিশ্বাসী যে এই অভিজ্ঞতায় দারুণ একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে পারবো।’

২০ জানুয়ারিতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটিতে খেলতে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। তবে ক্যারিবিয়ানরা বাংলাদেশ সফরে আসবে ১০ জানুয়ারি। বাংলাদেশে আসার আগে সফরকারীদের কোভিড নেগেটিভ সার্টিফিকেট পেতে হবে। ঢাকায় পৌঁছে সাত দিনের কোয়ারেন্টিনে তিন দিন ‘বাধ্যতামূলক’ হোটেলে থাকতে হবে, বাকি চার দিন কোয়ারেন্টিনে থেকে অনুশীলনের সুযোগ পাবে। ইতোমধ্যে বিসিবি কোয়ারেন্টিনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা, ‘কোয়ারেন্টিনের জন্য প্রাথমিকভাবে মোটামুটি আমাদের ৭দিনের একটি প্রস্তুতি আছে। এর মধ্যে প্রথম তিন দিন ওয়েস্ট ইন্ডিজ হোটেলে থাকবে। পরবর্তীতে তাদের করোনা ফলাফল নেগেটিভ হলে তারা অনুশীলন সুবিধার মধ্যে চলে আসবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম