অ্যাডিলেডের জবাব মেলবোর্নে দিলো ভারত

স্পোর্টস ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২০, ১১:১৯আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ১১:৩৫

জয়ে ফিরতে বড় ভূমিকা ছিল রাহানের। অস্ট্রেলিয়া সফরে এসে ভারতের দুঃখ-দুর্দশা কম ছিল না। অ্যাডিলেডে প্রথম টেস্টে পেতে হয়েছে ৩৬ রানে অলআউটের লজ্জা। পারিবারিক কারণে দ্বিতীয় টেস্টে নেই নিয়মিত অধিনায়ক কোহলি। তার ওপর চোটে ছিটকে গেছেন সামি-শর্মারা। একই কারণে চলমান টেস্ট থেকেও খুঁড়িয়ে মাঠ ছেড়েছেন উমেশ যাদব। বক্সিং ডে টেস্টে সেই ভারতই অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ালো দাপুটে ভঙ্গিমায়। মেলবোর্নে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে আজিঙ্কা রাহানের দল। তাতে ৪ ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা।  
চতুর্থ দিনের সকালের সেশনে অজিরা লড়াই করেছিল ঠিকই। তবে ৪ উইকেট হাতে নিয়ে স্কোরিংটা ছিল ধীর লয়ের। ১৯৮৬ সালের পর ঘরের মাঠে এত স্লথ গতির ইনিংস খেলেছে অস্ট্রেলিয়া। যেখানে বাউন্ডারিই ছিল মাত্র ১০টি। একটু দেরি করে নেওয়া লাঞ্চ বিরতির আগেই অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিয়েছেন অশ্বিন। তাতে অস্ট্রেলিয়ার লিডও বেশি ছিল না, ৬৯! অবশ্য এদিন অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিতে বড় ভূমিকা ছিল সিরাজের। লড়াই করতে থাকা ক্যামরন গ্রিনের উইকেটটি নিয়েছেন তিনিই। গ্রিন বিদায় নিয়েছেন সর্বোচ্চ ৪৫ রানে। নাথান লায়নের উইকেট নিয়ে সিরাজ অভিষেকেই গড়েছেন অনন্য এক রেকর্ড। কিছুদিন আগে বাবাকে হারানো এই পেসার প্রথম ভারতীয় বোলার হিসেবে অভিষেকে অস্ট্রেলিয়ার মাটিতে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন।

এই ইনিংসে ৩৭ রানে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন সিরাজ। দুটি করে নিয়েছেন বুমরাহ, অশ্বিন ও জাদেজা।

অবশ্য ৭০ রানের মামুলি লক্ষ্যে খেলতে নেমেও বিপদে পড়ে গিয়েছিল সফরাকরীরা। ১৯ রানে বিদায় নিয়েছিলেন দু’জন। অনেকেই ভাবতে শুরু করেছিল ৩৬ রানের সেই ভূত না ভর করে আবার। তা অবশ্য হয়নি। ভারতকে নিরাপদে জয়ের বন্দরে পৌঁছে দেন শুভমান গিল (৩৫) ও ভারপ্রাপ্ত অধিনায়ক রাহানে (২৭)। ম্যাচসেরা হয়েছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান রাহানে।

সংক্ষিপ্ত স্কোর: 

অস্ট্রেলিয়া: ১৯৫ ও ২০০ (গ্রিন ৪৫, ওয়েড ৪০; সিরাজ ৩/৩৭)

ভারত: ৩২৬ ও ৭০/২ (গিল ৩৫*, রাহানে ২৭*; স্টার্ক ১/২০, কামিন্স ১/২২)  

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম