বাংলাদেশ সফরে আসছে আইরিশ এইচপি দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০২০, ১৯:১২আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ১৯:১৬

নিজামউদ্দিন চৌধুরী: সিইও, বিসিবি ফেব্রুয়ারিতে বাংলাদেশে সফরে আসছে আয়ারল্যান্ড হাই-পারফরম্যান্স (এইচপি) ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে বাংলাদেশে। আগামী ১০ জানুয়ারি দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। সবকিছু ঠিক থাকলে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল বাংলাদেশে থাকা অবস্থায় আইরিশ এইচপি দল বাংলাদেশ সফর করবে। তারা বাংলাদেশের হাই-পারফরম্যান্স ইউনিটের সঙ্গে বেশ কয়েকটি ম্যাচ খেলবে। দুই দেশের আলোচনার ভিত্তিতে আয়ারল্যান্ডের সঙ্গে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক টুর্নামেন্টের আয়োজন করেছে বিসিবি।

সফরটি নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘সীমাবদ্ধতার মধ্যেও আমরা এইচপি কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কয়েকদিন আগেই এর প্রথম ধাপের কার্যক্রম শেষ হয়েছে। দলটিকে নিয়ে সামনে আমাদের কিছু পরিকল্পনা রয়েছে যার কাজ এখন চলমান। ওই কার্যক্রমের মধ্যে রয়েছে আন্তর্জাতিক সফর সূচি। আমরা ওই পরিকল্পনামতোই এগিয়ে যাচ্ছি।’

/আরআই/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম