স্মিথ-কোহলিকে পেছনে ফেলে সেরা উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২০, ১৪:০২আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০, ১৪:০৮

টেস্টে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আসন দখলে নিয়েছেন কেন। টেস্টের সেরা ব্যাটসম্যানের আসনটা এতদিন ভাগাভাগি করেছেন বিরাট কোহলি না হলে স্টিভেন স্মিথ। এই বছরেও ছিল একই চিত্র। ৩১৩ দিনের মতো শীর্ষ আসনটা দখলে রেখেছিলেন স্মিথ, কোহলি রেখেছিলেন ৫১ দিন। বছরের শেষ দিকে এসে এই দুজনকে টপকে সেই আসনটা এবার নিজের করে নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। বছর শেষে টেস্ট র‌্যাঙ্কিংয়ের হাল নাগাদের পর এমন দৃশ্যই ফুটে উঠেছে।

সর্বশেষ ২০১৫ সালের শেষ দিকেও কিছু সময়ের জন্য শীর্ষে উঠেছিলেন উইলিয়ামসন। এর পর থেকেই শীর্ষ আসনটা দখলে রেখেছেন তার সঙ্গে ২০০৮ সালের যুব বিশ্বকাপ খেলা স্মিথ-কোহলি।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের পারফরম্যান্সের পরই ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে কিউই অধিনায়কের। দুই ইনিংস ১২৯ ও ২১ রানের পর তার রেটিং বেড়েছে ১৩। ফলে তৃতীয় স্থান থেকে সোজা শীর্ষ আসনটা দখলে নিয়েছেন উইলিয়ামসন। ভারতের বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্সের কারণে দুই ধাপ নিচে নেমে গেছেন স্মিথ। ৮৭৭ রেটিং নিয়ে রয়েছেন তিনে। কোহলি ৮৭৯ রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান করছেন দুইয়ে।

ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক আজিঙ্কা রাহানেও ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে বিশাল ঝাঁপ দিয়েছেন। বক্সিং ডে টেস্টে সেঞ্চুরি করে ৫ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ছয়ে। 

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ১১ বছর পর সেঞ্চুরি পাওয়া ফাওয়াদ আলমও লাফ দিয়েছেন বড় করে। ৮০ ধাপ এগিয়ে রয়েছেন ১০২তম স্থানে। এগিয়েছেন পাকিস্তানি ব্যাটসম্যান রিজওয়ানও। ২৭ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৪৭তম স্থানে রয়েছেন তিনি।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষেই রয়েছেন প্যাট কামিন্স। তার রেটিং ৯০৬। দুইয়ে রয়েছেন স্টুয়ার্ট ব্রড।

অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে নেই কোনও পরিবর্তন। শীর্ষে রয়েছেন বেন স্টোকস। দুইয়ে জেসন হোল্ডার, তিনে রবীন্দ্র জাদেজা ও চারে সাকিব আল হাসান।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান