ওয়াগনারকে দ্বিতীয় টেস্টে খেলাতে রাজি নয় কিউইরা

স্পোর্টস ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২০, ১৬:৫২আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০, ১৭:০০

উইকেট শিকারের পর ওয়াগনারের উল্লাস। প্রথম টেস্টে নিল ওয়াগনার ছিলেন ভীষণ আলোচনায়। পায়ের ভাঙা দুই আঙুল নিয়েও পাকিস্তানের বিপক্ষে দিব্যি বল করে গেছেন। দলের ১০১ রানের নাটকীয় জয়ে অবদান ছিল তার। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সেই ওয়াগনারকে ছাড়াই নামতে হচ্ছে নিউজিল্যান্ডকে। কিউই পেসার ছিটকে গেছেন প্রায় ৬ সপ্তাহের জন্য।

অথচ প্রথম টেস্টে ওয়াগনার এই চোট নিয়েই বল করে গেছেন ৪৯ ওভার। ব্যথা থাকলেও যন্ত্রণা কমাতে ইনজেকশন ব্যবহার করে খেলেছেন দুই ইনিংস। ১০৫ রান দিয়ে নিয়েছেন মোট ৪ উইকেট। শেষ ইনিংসে সেঞ্চুরিয়ান ফাওয়াদ আলমকে ফিরিয়েছিলেন তিনি-ই। কিন্তু দ্বিতীয় টেস্টে চোটগ্রস্ত ওয়াগনারকে আর খেলাতে রাজি নয় নিউজিল্যান্ড। কিউইদের কোচ গ্যারি স্টিডের কথা তেমনই, ‘নিল ওয়াগনার যা করেছে, তা এক কথায় অসামান্য। আমি জানি না ওর মতো টেস্টে এমন অবদান কেউ রাখতে পারবে কিনা। সে ইনজেকশন পুশ করে খেলছিল। যাতে ব্যথা উপশম করা যায়। এই অবস্থায় তাকে আমরা দ্বিতীয় টেস্টে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছি। কারণ ওকে এভাবে খেলাতে পারি না। আশা করছি, কালকের মধ্যে ওর বিদলি কারো নাম ঘোষণা করতে পারবো।’

সে ক্ষেত্রে তার মতোই একজনকে বেছে নিতে চায় নিউজিল্যান্ড। স্টিড আভাস দিয়েছেন বদলি হিসেবে ম্যাট হেনরির নামটিই তাদের পছন্দ। যিনি এই মাসেই চোট সারিয়ে ফিরেছেন।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম