দ্বিতীয় পরীক্ষায় শুধু ফার্নান্দো করোনা পজিটিভ, খেলা চলবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২১, ১১:২৬আপডেট : ২৩ মে ২০২১, ১১:২৬

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রবিবরা (২৩ মে) দুপুর ১টায় অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি। তার আগেই লঙ্কান শিবিরে করোনা হানা দিয়েছে। ম্যাচের আগের দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পেস বোলিং কোচ চামিন্দা ভাস এবং দুই ক্রিকেটার  ইসুরু উদানা ও শিরান ফার্নান্দো। তবে দ্বিতীয় পরীক্ষায় উদানা ও ভাস নেগেটিভ হলেও ফার্নান্দো পজিটিভ। ফলে প্রথম ওয়ানডে নিয়ে কোনও শঙ্কা রইলো না।

ম্যাচের আগের দিন আইসিসির করোনা প্রটোকল অনুযায়ী দুই দলের খেলোয়ারদের করোনা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় লঙ্কান তিন ক্রিকেটারের রিপোর্ট পজিটিভ আসে। রিপোর্ট পজেটিভ আসার পরই দ্বিতীয় দফায় ওই তিন জনের নমুনা নেওয়া হয়। রবিবার সকাল ১১টায় দ্বিতীয় পরীক্ষায় ফল আসার পর দেখা যায় ওই তিন ক্রিকেটারের দুইজন নেগেটিভ এবং একজন পজিটিভ।

বেলা ১১টার পর দ্বিতীয় পরীক্ষার ফল পাওয়ার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেছেন, ‘শনিবার সকালে শ্রীলঙ্কার ক্রিকেটারদের নমুনা নেওয়া হয়। এরপর রাতে করোনার ফলে আসে। সেখানে ওদের তিন ক্রিকেটারের রিপোর্ট পজিটিভ আসে। এরপর নতুন করে ওই তিনজনের নমুনা নেওয়া হয়েছে। রবিবার ম্যাচের  আগে ফল এসেছে।  দুইজন নেগেটিভ হয়েছেন, আর একজন পজিটিভ। সবমিলিয়ে খেলা নিয়ে আর কোনও শঙ্কা নেই।’

তবে নতুন পরীক্ষায় লঙ্কান এক ক্রিকেটারের রেজাল্ট পজিটিভ এলেও ম্যাচ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা নেই বলে জানালেন জালাল ইউনুস। তিনি বলেন, ‘আইসিসির কোভিড প্রটোকল অনুযায়ী ম্যাচ না হওয়ার কোনও কারণ নেই। কেননা আক্রান্ত ক্রিকেটারদের আইসোলেটেড করে, বাকিদের করোনা টেস্ট করানোর মাধ্যমেই নিশ্চিত ভাবেই বলয় রক্ষা করা যাবে। সবমিলিয়ে তাই খেলা নিয়ে কোনও অনিশ্চিয়তা নেই। যিনি করোনা আক্রান্ত হয়েছেন, তাকে আইসোলেশনে রাখা হবে।’

 

 

/আরআই/এসটি/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম