জিম্বাবুয়ের বিপক্ষে টানা তিনটি ম্যাচেই সাব্বির শো দেখেছে আবু নাসের স্টেডিয়ামের দর্শকরা। আগের দুই ম্যাচে ফিফটির কাছে গিয়ে হাতছাড়া হয়েছে। তবে তৃতীয় ম্যাচে ঠিকই ফিফটি তুলে নিয়েছেন সংক্ষিপ্ত ফরম্যাটের জনপ্রিয় ক্রিকেটার সাব্বির রহমান রুম্মন।
প্রথম ম্যাচে ৪৬ রানের ইনিংস খেলে হয়েছিলেন বাংলাদেশের সেরা খেলোয়াড়। পরের ম্যাচে অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলে পেয়েছিলেন ম্যাচ সেরার পুরস্কার। ওই ম্যাচে ব্যাট চালানোর পাশাপাশি বল ঘুরিয়েও নিয়েছিলেন ৩টি উইকেট।
বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেললেন আরেক বিধ্বংসী ইনিংস। ৩২ বলে ৯ চারে টি-টোয়েন্টি ক্যারিয়ারে দ্বিতীয় হাফসেঞ্চুরির দেখা পান সাব্বির।
/এমআর/








