তিন স্লিপ নিয়ে সাকিব যখন পেসার!

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
২২ ফেব্রুয়ারি ২০২২, ১৮:২৪আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৮:২৪

বঙ্গবন্ধু বিপিএলের ফাইনাল শেষ করেই ঢাকায় বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে দুই দিন কেটেছে সাকিব আল হাসানের। সেই ব্যস্ততা শেষে সোমবার (২১ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। আজ সকালে অনুশীলনে নেমে পড়েন বাঁহাতি এই অলরাউন্ডার। বাঁহাতি স্পিনার হলেও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিনি হয়ে উঠলেন পেসার! আফিফ হোসেনের বিপক্ষে সাকিব করলেন পেস বোলিং, তাও আবার স্লিপে তিন জন রেখে!

মঙ্গলবার ব্যাটিংয়ে সাকিবের মহড়া ঠিকঠাক মনে হলেও বোলিং অনুশীলনটা আঁটসাট বলা যাবে না। নেটে ব্যাটিংয়ে লম্বা সময় কাটিয়েছেন। শুরুতে স্পিনারদের খেলার পর পেস বোলারদের মোকাবিলা করেন তিনি। এরপর যা করলেন তা রীতিমতো অপ্রত্যাশিত!

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে পেস বোলিং করছেন সাকিব আল হাসান

ব্যাটিং অনুশীলনের পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বল হাতে নেন সাকিব। উত্তর প্রান্তের নেটের একপাশে দাঁড়িয়ে মেহেদি হাসান মিরাজ ও নাসুম আহমেদের বোলিং দেখছিলেন তিনি। এরপর নেটে আফিফ হোসেন যেতেই বল হাতে তুলে নেন সাকিব। পেসারদের মতো সিম গ্রিপের মাধ্যমে বোলিং করলেন বাঁহাতি এই স্পিনার। উপস্থিত সবার চোখ তখন কপালে! আফিফকে প্রায় দুই ওভারের মতো পেস বোলিং করেন সাকিব। হালকা রানআপ নিয়ে নিজের চেনা বোলিং অ্যাকশনেই ছুড়েছেন বল।

দুই ওভারের মধ্যে একটি বলে আফিফকে আউট করতে পেরেছেন সাকিব! তার করা অফস্টাম্পের বাইরের একটি বল খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দেন আফিফ। জুনিয়র সতীর্থদের আউট করে উদযাপন করছিলেন সাকিব। কিন্তু ক্রিজ থেকে বেরিয়ে আপত্তি জানালেন আফিফ। তার যুক্তি, ‘ভাই, বল তো স্লিপ দিয়ে বেরিয়ে যাবে।’ সাকিবের পাল্টা উত্তর, ‘আমি তো স্লিপ নিয়ে বোলিং করছি। একটা না, তিনটা স্লিপ রেখেছি।’ অদৃশ্য সেই স্লিপ ফিল্ডারের হাতে বল ধরা পড়ায় সাকিব পেস বোলিংয়ে পেলেন নিজের প্রথম উইকেট!

/জেএইচ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক