কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৩৩আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৩৫

গ্রুপ পর্বের সবগুলো ম্যাচে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনাল বা সুপার লিগে বাংলাদেশের বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। আগামী ৫ ফেব্রুয়ারি শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হবে জুনিয়র টাইগাররা।  কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এবারের আসরে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ডকে হারিয়ে 'ডি' গ্রুপ থেকে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করে নেপাল। ভারতের কাছে শেষ ম্যাচে হেরে গ্রুপ রানার্স-আপ হয়েছে এবারের আসরে চমক সৃষ্টি করা নেপাল। অন্যদিকে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচে জিতে 'এ' গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশ। 

ফিকশ্চার অনুয‌‌‌ায়ী কোয়ার্টার ফাইনালে 'এ' গ্রুপের চ্যাম্পিয়নরা খেলবে 'ডি' গ্রুপের রানার্স আপের বিপক্ষে। 

এর আগে নেপালের সঙ্গে মাত্র একবারই মুখোমুখি হয়েছিলো বাংলাদেশের যুবারা। ২০০২ সালের বিশ্বকাপে খেলেছিলেন আশরাফুল-আফতাব-নাফিসরা। ওই দলের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছিলো নেপাল যুব ক্রিকেট দল। 

ওই ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৮০ রান করে নেপাল। জবাবে ১৫ বল বাকি থাকতে ১৫৭ রানে অলআউট হয়ে যায় শাহরিয়ার নাফিসের বাংলাদেশ। ফলে ২৩ রানের জয় পেয়েছিল নেপাল। 

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম