কথা রাখলেন শশাঙ্ক মনোহর

মাহফুজ রাহমান
০৪ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৪২আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৪৬

কর্তৃত্ব তাদের হাতে, আয়ের বেশিরভাগও তাদেরই পকেটে —এটাই ছিল আন্তর্জতাকি ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) তিন মোড়লের চিরস্থায়ী খবরদারির বন্দোবস্ত। ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড এই তিন বোর্ডের হাতে সব ক্ষমতা রেখে ২০১৪ সালে গঠনতন্ত্রে সংশোধনী এনেছিল আইসিসি। যার মূল উদ্যোক্তা ছিলেন ক্রিকেটবিশ্বের 'ভিলেন' এন শ্রীনিবাসন।  শশাঙ্ক মনোহর
অনেক সমালোচনা ও কেলেঙ্কারির পর শ্রীনি যুগ শেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হিসেবে গত বছর নভেম্বরে পদাধিকার বলে আইসিসির চেয়ারম্যান হয়েছিলেন শশাঙ্ক মনোহর। দায়িত্ব বুঝে নিয়েই বিশ্বক্রিকেটে আশার আলো দেখিয়েছিলেন তিনি। অকপটেই জানিয়েছিলেন, তিন মোড়ল ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার জবরদস্তিমূলক আধিপত্য সমর্থন করেন না তিনি। 

আইসিসির বৈষম্য নীতিরও সমালোচনা করেন তিনি। আইসিসির বর্তমান আয়বণ্টন পদ্ধতি নিয়েও ক্ষোভ ছিল তার কণ্ঠে। এমনকি যে নীতিমালার কারণে তিনি আইসিসির চেয়ারম্যান হয়েছিলেন, সেটিরও সমালোচনা করেন তিনি। 

এক সাক্ষাৎকারে শশাঙ্ক মনোহর জানিয়েছিলেন, আইসিসিতে তিন মোড়লের খবরদারির যে সুযোগ তৈরি হয়েছে সেটি তিনি বহাল রাখতে চান না। তিনি আরও জানিয়েছিলেন সাবেক আইসিসি চেয়ারম্যান শ্রীনিবাসন ২০১৪-এর সংশোধনীর মাধ্যমে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার আধিপত্য বিস্তারের যে সুযোগ করে নিয়েছি‌‌‌ল তা খর্ব করতে চান তিনি।

একই সঙ্গে বোর্ড প্রধান ও আইসিসি চেয়ারম্যান হওয়ার বিষয়েও নিজের অসন্তোষের কথা জানিয়েছিলেন শশাঙ্ক। উদাহরণ হিসেবে বলেছিলেন, ভারতীয় বোর্ডের প্রধান যদি একইসঙ্গে আইসিসি চেয়ারম্যানও হয়, এতে নিরপেক্ষভাবে তার পক্ষে সবকিছু করা সম্ভব হবে না। ভারতীয় বোর্ডের প্রধান ভারতের স্বার্থই তো দেখবেন। শশাঙ্ক বলেছিলেন, এই নিয়মগুলো বদলানো হবে হবে আইসিসি চেয়ারম্যান হিসেবে তার বড় চ্যালেঞ্জ।

অবশেষে নিজের কথা রাখলেন শশাঙ্ক মনোহর। তিনি বলেছিলেন আইসিসিকে ব্যক্তির ইচ্ছাধীন নয় গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবেন তিনি। তার বাস্তব প্রতিফলন দেখা গেল আইসিসির প্রস্তাবিত গঠনতন্ত্র সংশোধনীতে। সংশোধনী অনুযায়ী, ২০১৬ সালের জুন মাস থেকে গোপন ব্যালট পেপারের মাধ্যমে আইসিসির চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৪ সালে আইসিসির গঠনতন্ত্রে যেসব সংশোধনী আনা হয়েছিল তাতে তিন মোড়লের আধিপত্য বিস্তারের বিস্তর সুযোগ ছিল। কিন্তু বর্তমানে আইসিসির প্রশাসনে সুশাসন ও সদস্যদের স্বার্থ সংরক্ষণকে সর্বপ্রকার বিতর্কের উর্দ্ধে রাখার জন্য এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচিত চেয়ারম্যানের মেয়াদ হবে দুই বছর। কোনও চেয়ারম্যান তিনবারের অধিক মেয়াদে পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তিনি কোনও সদস্য দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে সংশ্লিষ্টতা রাখতে পারবেন না।

আইসিসির ফিন্যান্স ও কমার্শিয়াল কমিটিতে নিজেদের স্থায়ী সদস্যপদ বহাল রেখে অর্থ ভাগবণ্টনে প্রভাব বিস্তার করেছিল ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। সে ব্যবস্থা ভেঙে দিচ্ছেন শশাঙ্ক মনোহর। সংশোধিত নিয়মানুয়ায়ী ২০১৬ সালের জুন মাস থেকে কমিটিতে তিন ক্রিকেট শক্তির স্থায়ী পদ বিলুপ্ত হবে। আইসিসির প্রত্যেক সদস্য ও সহযোগী সদস্যদের যে কোনও দক্ষ ও যোগ্যতা সম্পন্ন লোক কমিটিতে স্থান পাবেন। তিনি কোন দেশের সেটা বিবেচ্য নয়।

ক্ষমতা নেওয়ার পরপরই শশাঙ্ক বলেছিলেন, 'আমি আয় ভাগাভাগির ফর্মুলার সঙ্গে এতমত নই। শুধু ক্ষমতা আছে বলে আপনি গরীবকে আরও গরীব আর ধনীকে আরও ধনী করতে পারেন না।'

ওগুলো যে তার কথার কথা ছিল না তার প্রমাণ দিয়েই আইসিসির গঠনতন্ত্রে সংশোধনী আনলে শশাঙ্ক মনোহর।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম