উইম্বলডনের নতুন রানি কাজাখস্তানের রিবাকিনা

স্পোর্টস ডেস্ক
০৯ জুলাই ২০২২, ২৩:৫৮আপডেট : ১০ জুলাই ২০২২, ০০:২৬

উইম্বলডনের নতুন রানি হলেন এলিনা রিবাকিনা। মহিলা সিঙ্গলস বিভাগের ফাইনালে নজির গড়ে ইতিহাস গড়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছেন রিবাকিনা। ফাইনালে তিনি হারালেন তিউনিশিয়ার ওন্স জাবেউরকে। কাজাখস্তানের কোনও খেলোয়াড় এর আগে কোনও গ্র্যান্ড স্লামের সেমি-ফাইনাল পর্যন্ত যেতে পারেনি। সেই সব অপূর্ণতা ঘুচিয়ে ইতিহাস গড়লেন তিনি।

শনিবার উইম্বলডনের মহিলাদের ফাইনালে রিবাকিনা মুখোমুখি হয়েছিলেন তিউনিশিয়ার ওন্স জাবেউরের। ফাইনালে ১ ঘণ্টা ৪৮ মিনিটের লড়াইয়ে ৩-৬, ৬-২, ৬-২ ব্যবধানে জাবেউরকে হারান রিবাকিনা। কাজাখাস্তানের প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে সিঙ্গলসে গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস লিখলেন ১৭ নম্বর বাছাই রিবাকিনা। প্রথম এশিয়ান হিসেবেও উইম্বলডনে চ্যাম্পিয়ন হলেন তিনি।

আফ্রিকার প্রথম নারী ও আরবের প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্লাম শিরোপার হাতছানি ছিল জাবেউরের সামনে। শুরুটা দারুণভাবে শুরু করেন তিনি। প্রথম সেট সহজেই জিতে যান। কিন্তু এরপরই অবিশ্বাস্যভাবে প্রত্যাবর্তন করেন ২৩ বছর বয়সী রিবাকিনা। তিন সেটের লড়াইয়ে ৩-৬ পিছিয়ে থেকে দুরন্ত প্রত্যাবর্তনে ৬-২, ৬-২ জিতেছেন রিবাকিনা। জাবেউরকে বিন্দুমাত্র সুযোগ দেননি কাজাখস্থানের নতুন রানি।

সেমিফাইনালে উইম্বলডনজয়ী বেলজিয়ামের সিমোনা হালেপকে পেছনে ফেলে ফাইনালে উঠেছিলেন রিবাকিনা। শিরোপা জয়ের পরও ছিলেন বেশ নির্লিপ্ত। কোনও উচ্ছ্বাস ছাড়াই ব্রিটিশ রাজবধূ কেট মিডলটনের হাত থেকে ট্রফি নেন তিনি।

/আরআই/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম