ছাদখোলা বাসেই সংবর্ধনা পাবে সাফ চ্যাম্পিয়নরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২২, ০১:১৮আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ০১:৫২

ছাদ খোলা বাসেই সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা জানাবে ক্রীড়া মন্ত্রণালয়। এয়ারপোর্টে থেকে বাফুফে ভবন পর্যন্ত ছাদ খোলা বাসে করে সংবর্ধনার ব্যবস্থা করা হচ্ছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

তিনি বলেন, এটা বাংলাদেশের জন্য দারুণ এক গর্বের দিন। তারা বাংলাদেশকে অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব এনে দিয়েছে। সানজিদা আক্ষেপ করে বলেছিল যে হয়তো তাদের ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হবে না। তার আক্ষেপ আমরা ঘোচানোর চেষ্টা করছি।

সোমবার সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে বাংলাদেশ ফুটবল টিমের সানজিদা আখতারের ফেসবুক স্ট্যাটাস। তিনি লিখেছিলেন, ‘ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে, সমাজের টিপ্পনীকে একপাশে রেখে যে মানুষগুলো আমাদের সবুজ ঘাস ছোঁয়াতে সাহায্য করেছে, তাদের জন্য এটি জিততে চাই। আমাদের এই সাফল্য হয়তো আরও নতুন কিছু সাবিনা, কৃষ্ণা, মারিয়া পেতে সাহায্য করবে।’

সন্ধ্যা হতেই ৩-১ গোলে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলার মেয়েরা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ওঠে এবার কি সানজিদাদের জন্য ছাদখোলা চ্যাম্পিয়ন বাসের আয়োজন হবে?

/ইউআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দক্ষিণ কোরিয়ার বিশাল বাজারে বাংলাদেশের জন্য খুললো নতুন দুয়ার
দক্ষিণ কোরিয়ার বিশাল বাজারে বাংলাদেশের জন্য খুললো নতুন দুয়ার
এক জেলার ৫ হাসপাতাল বন্ধ ঘোষণা
এক জেলার ৫ হাসপাতাল বন্ধ ঘোষণা
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মজুত প্রায় শেষ
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মজুত প্রায় শেষ
ছাত্রদল-শিবিরের মধ্যে সংঘর্ষ কী নিয়ে? 
ছাত্রদল-শিবিরের মধ্যে সংঘর্ষ কী নিয়ে? 
সর্বাধিক পঠিত
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’