পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৩৫আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৪২

টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কোচ, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর বুধবার দুপুরে ১৫ সদস্যের দল অনুমোদন দেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান। পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা
দলে জায়গা পাননি আহমেদ শেহজাদ ও উমর গুল। পাকিস্তানের স্কোয়াডে চমক হিসেবে জায়গা পেয়েছেন চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্দান্ত পারফর্ম করা রুম্মন রইস ও লেগ স্পিনার মোহাম্মদ নওয়াজ। গুল ও শোয়েব মাকসুদের পরিবর্তে এই দুজনকে স্কোয়াডে জায়গা দিয়েছে পিসিবি। অন্যদিকে ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করা খুররম মঞ্জুরও ১৫ সদস্যের দলে জায়গা করে নেন। শেহজাদের পরিবর্তে তিনি স্কোয়াডে ঢুকেন। 

কামরান আকমল দীর্ঘ দিন পর জাতীয় দলে ফিরবেন বলেই মনে হচ্ছিল। তবে দলে জায়গা করে নিয়েছেন তার ছোট ভাই উমর আকমল।

প্রসঙ্গত, আগামী ৮ মার্চ থেকে ৩ এপ্রিল ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর অনুষ্ঠিত হবে। এর আগে ২৪ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ বাংলাদেশের মাটিতে এশিয়া কাপের আসর অনুষ্ঠিত হবে।

পাকিস্তান স্কোয়াড: মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, শহিদ আফ্রিদি, উমর আকমল, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, আনোয়ার আলি, বাবর আজম, মোহাম্মাদ নওয়াজ, মোহাম্মাদ আমির, ইফতিখার আহমেদ, মোহাম্মাদ ইরফান, রুম্মান রইস, ওয়াহাব রিয়াজ এবং খুররম মঞ্জুর।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম