ভলিবলকে এগিয়ে নিতে বিশ্বমানের ইনডোর স্টেডিয়াম হবে: আতিকুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২২, ২০:৩৩আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ২০:৩৩

ভলিবলকে এগিয়ে নিতে বিশ্বমানের ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র  আতিকুল ইসলাম।

সোমবার (২৬ ডিসেম্বর) বিকালে ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু এ‌শিয়ান সেন্ট্রাল জোন অনুর্ধ্ব-২৩ ম্যানস ভ‌লিবল চ্যা‌লেঞ্জ কাপ ২০২২’ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র সভাপতির বক্তৃতায় বলেন, ‘বাংলাদেশ ভলিবলকে এগিয়ে নিতে বিশ্বমানের স্টেডিয়াম নির্মাণ করা হবে। আমরা ইতোমধ্যে আলাপ-আলোচনা করেছি। আমাদের সৌভাগ্য একজন ক্রীড়াপ্রেমি প্রধানমন্ত্রী আছেন। এসএ গেমসে বাংলাদেশ ভালো করবে— এই লক্ষ্য নিয়ে আমরা কর্মপরিকল্পনা ঠিক করেছি। প্রশিক্ষণ প্রদান করছি। প্রশিক্ষণ আরও বাড়িয়ে দেওয়া হবে। বিশ্বমানের ট্রেনিং দরকার। আমরা এগুলো নিয়ে কাজ করছি।’

বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন জানিয়ে মেয়র বলেন, ‘বিজয়ের মাসে আমাদের সোনার ছেলেরা শক্তিশালী কিরগিজস্তানকে হারিয়ে আরেক বিজয় অর্জন করেছে। উড়ন্ত বলের দূরন্ত খেলা ভলিবল। গ্রাম বাংলার খেলা ভলিবল। মাদকমুক্ত দেশ গড়তে গেলে খেলাধুলার বিকল্প নেই। পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় অংশ নিতে হবে। ভলিবলের যাত্রা অব্যাহত থাকবে। ভলিবলের জনপ্রিয়তা ফিরিয়ে আনতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।’

এসময় মেয়র আরও বলেন, ‘পর্যটন নগরী কক্সবাজারে আগামী ২৭ থেকে ২৯ ডিসেম্বর বঙ্গবন্ধু এ‌শিয়ান সেন্ট্রাল জোন ম্যানস ও ওম্যানস আন্তর্জাতিক বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২২ শুরু হতে যাচ্ছে। আমাদের পর্যটন অনেক জনপ্রিয়। বিচে খেলা আয়োজনের মাধ্যমে আরও এগিয়ে যাবে আমাদের পর্যটন খাত এবং ভলিবল। অলিম্পিক বাছাইয়ের খেলাও বাংলাদেশে আয়োজনের প্রস্তুতি চলছে। বিভিন্ন দেশ বাংলাদেশে এসে খেলবে।’

ডিএনসিসি মেয়র বলেন, ‘বয়সভিত্তিক অনুর্ধ্ব ১৯, ২৩ এগুলো আয়োজনের মাধ্যমে ধারাবাহিক উন্নতি ধরে রাখবো। ভলিবল এখন অনেক মডার্ন খেলা। আগে শুধু গ্রামে হলেও বিশ্বব্যাপী এটি এখন অনেক মডার্ন ও জনপ্রিয় খেলা। শেখ কামাল যুব গেমস শুরু হচ্ছে। সেখান থেকেও আমরা কিছু প্লেয়ার পেয়ে যাবো।’

প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, ‘আন্তর্জাতিক একটি টুর্নামেন্ট আয়োজন অনেক কঠিন কাজ। সফলভাবে টুর্নামেন্ট আয়োজন হয়েছে। বিজয়ের মাসে এটি অনেক বড় সফলতা। বাংলাদেশ সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে। বাংলাদেশ ক্রিয়াঙ্গনেও অনেক এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে ভলিবল খেলা আগের যেকোনও সময়ের চেয়ে অনেক ভালো খেলছে। ভলিবল খেলায় বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।’

খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন ডিএনসিসি মেয়র ও বাংলাদেশ জাতীয় ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম এবং সেনাপ্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।

 

/আরএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম