প্রথম ম্যাচ থেকেই খেলবেন তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০২৩, ১৬:৩৪আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ১৬:৩৪

কুঁচকির ইনজুরির কারণে ভারতের বিপক্ষে পুরো সিরিজই মিস করেছিলেন তামিম ইকবাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ম্যাচ থেকেও তামিমকে পাওয়া নিয়ে ছিল শঙ্কা। তবে সব শঙ্কা কেটে গেছে। প্রথম ম্যাচ থেকেই খুলনার জার্সিতে খেলতে নামবেন ওয়ানডে অধিনায়ক। খুলনা টাইগার্সের কোচ খালেদ মাহমুদ সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী শুক্রবার (৬ জানুয়ারি) উদ্বোধন হবে বিপিএলের। পরদিন দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ডমিনেটরস ও খুলনা টাইগার্স। এই ম্যাচ দিয়েই লম্বা বিরতি কাটাবেন দেশসেরা এই ওপেনার। ফেরার লড়াইয়ে কিছুদিন ধরেই ধীরস্থিরভাবে ব্যাটিং করছেন। অনুশীলনে বাড়তি কিছু চেষ্টা করছেন না। ধীরে ধীরে চেনা ছন্দে ফেরার চেষ্টায় বাঁহাতি এই ওপেনার।

তামিমের বর্তমান অবস্থা নিয়ে খালেদ মাহমুদ বলেছেন, ‘তামিম ভালোভাবে সেরে উঠছে। চম্পকাকে নিয়ে ব্যাংককে গেল। এরপর একটা ইনজুরিতে ছিল। নেটে ব্যাটিং করেছে গত দুদিন। আমিও বলেছি ওকে একটু ধীর গতিতে এগোতে। যেহেতু আমাদের খেলা ৭ জানুয়ারি। আজ মাত্র ৩ তারিখ। আমরা বুধবার একটা অনুশীলন ম্যাচ খেলবো। হয়তো তামিম ওখানে কিছুক্ষণ ব্যাটিং করবে। সে ফিট। খেলার জন্য প্রস্তুত।’

গত আসরে সাকিবের সঙ্গে ফরচুন বরিশালে কোচিং করিয়েছিলেন খালেদ মাহমুদ। এবার কাজ করছেন তামিমের সঙ্গে। তামিম-খালেদের রসায়ন ভালো জমে উঠেছে বলে দাবি করলেন খালেদ মাহমুদ, ‘বিপিএলে আমি পেশাদার। তামিমের সঙ্গে কাজ নতুন না। ছোটবেলা থেকেই অনেক কাজ করেছি। তামিমের সঙ্গেও আমার রসায়ন খুব ভালো। দল গঠন ও বিদেশি খেলোয়াড় নেওয়ার ক্ষেত্রে তামিমের সঙ্গে আলোচনা করেই হয়েছে এবং আমাদের কোথায় কাজ করতে হবে, সেটা নিয়েও কাজ করেছি। আমি চেষ্টা করবো আমার সেরা শট দিতে, এখানে সেরা ও ভালো কিছু করার জন্য।’

তামিমের সঙ্গে ইয়াসির, নাসুম আহমেদ, সাব্বির রহমান, সাইফউদ্দিনদের নিয়ে মাঝারি মানের দল গড়েছে খুলনা। বিদেশি ক্যাটাগরিতে আছেন পাকিস্তানের ওয়াহাব রিয়াজ, নাসিম শাহ, আজম খান।

দল নিয়ে সন্তুষ্টি দেখা গেল সুজনের কণ্ঠে, ‘আমরা দল হিসেবে খারাপ না। লড়াকু একটা দল। তরুণ ক্রিকেটার আছে। এটা খুব ভালো, আমি নিজেও পছন্দ করি। অভিজ্ঞ ক্রিকেটারও আছে। তামিম, ইয়াসির, সাইফউদ্দিন। বিদেশি খেলোয়াড়রাও ভালো। ওয়াহাবও আসবে। ভালো সমন্বয়। আমি বলবো না যে আমরা কাগজে-কলমে সেরা দল, কিন্তু প্রতিদ্বন্দ্বী দল আমি বলবো।’

/আরআই/এনএআর/
সম্পর্কিত
শেষ ওয়ানডেতে বাংলাদেশের জয়ের জন্য চাই ২০০ রান
তৃতীয় ওয়ানডেতে দুই পরিবর্তন নিয়ে বোলিংয়ে বাংলাদেশ
ভারতের মাটিতে প্রথমবার বিগ ব্যাশ, ইতিহাসের সাক্ষী হবে চেন্নাই
সর্বশেষ খবর
সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
‘পাকিস্তান ভাঙার ইচ্ছা শেখ মুজিবুরের ছিল না, তাই স্বাধীনতার ঘোষণা দেননি’
‘পাকিস্তান ভাঙার ইচ্ছা শেখ মুজিবুরের ছিল না, তাই স্বাধীনতার ঘোষণা দেননি’
বদলে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, যেসব পরিবর্তন আসছে
বদলে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, যেসব পরিবর্তন আসছে
আমলাদের খিচুড়ি রান্না শিখতে বিদেশ যাওয়ার দিন শেষ: শিক্ষামন্ত্রী
আমলাদের খিচুড়ি রান্না শিখতে বিদেশ যাওয়ার দিন শেষ: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান