বিপিএল: ঘন কুয়াশার কারণে পেছালো ম্যাচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২৩, ১৩:৩৬আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ১৩:৩৬

তীব্র শীতে কাঁপছে দেশ। ঘন কুয়াশায় দূরের কিছু তো দূরে থাক, কাছাকাছিও কিছু দেখা যাচ্ছে না স্পষ্ট করে। গত দুয়েকদিন ধরে ঘন কুয়াশায় সূর্যের দেখা নেই। এই অবস্থায় শনিবার (৭ জানুয়ারি) নির্ধারিত সময়ের ম্যাচটি পিছিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

শনিবার দুপুর দেড়টায় শুরু হওয়ার কথা ছিল ঢাকা ডমিনেটরস ও খুলনা টাইগার্সের ম্যাচ। তবে ঘন কুয়াশার কারণে ম্যাচটি আধা ঘণ্টা পিছিয়ে দুপুর ২টায় শুরু করার সিদ্ধান্ত নেয় বিসিবি। দুপুর দেড়টায় টস অনুষ্ঠিত হবে। তবে ফরচুন বরিশাল ও সিলেট সিক্সার্সের মধ্যকার দিনের অপর ম্যাচটি নির্ধারিত সাড়ে ৬টাতেই শুরু হবে। দুটো ম্যাচই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নিয়ম অনুযায়ী, বিসিবি যে কোনও পরিস্থিতিতে ম্যাচ আধা ঘণ্টা এগিয়ে কিংবা পিছিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আবহাওয়ার কারণেই বিসিবি ম্যাচটি পিছিয়ে দিয়েছে।

বিপিএলের উদ্ধোধনী দিনে ম্যাচের সময় এগিয়েছিল বিসিবি। যদিও এগিয়ে দেওয়ার বিশেষ কোনও কারণ বিসিবি জানায়নি। এই নিয়ে সমালোচনা হয়েছে বিস্তর। তবে শনিবার ঘন কুয়াশার কারনে ম্যাচ পিছিয়ে দেওয়ার হয়েছে বলে জানিয়েছে বিসিবি।

সময়সূচিতে পরিবর্তন আসতে পারে বলে একদিন আগে জানান বিপিএল গভর্নিং কাউন্সিল। বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘শিশিরের কারণে হয়তো আমাদের সামনে কিছু ম্যাচে সময়সূচিতে পরিবর্তন আনতে পারি। সেটাও আমরা জানিয়ে দেবো। যে ঠাণ্ডা পড়েছে, সেই ঠাণ্ডায় গ্যালারিতে ওপেন স্পেসে এতটা সময় থাকা কঠিন। তাই দর্শকদের কথাও চিন্তা করতে হচ্ছে।’

/আরআই/এফএস/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম