সোহানের ইনজুরি, একাদশে নেই ৪ উইকেট নেওয়া রবিউল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২৩, ১৫:০০আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১৫:০০

চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নেমেছে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। কিন্তু মাঠে নেই অধিনায়ক নুরুল হাসান সোহান। ইনজুরির কারণে সোহানের বদলে রংপুরকে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক। সোহান ছাড়াও একাদশে সুযোগ পাননি আগের ম্যাচে চার উইকেট নেওয়া রবিউল হক।

সোমবার অস্বস্তি নিয়ে ব্যাটিং অনুশীলন করেছিলেন সোহান। সাইড স্ট্রেইনের চোটে ভুগতে থাকা সোহানকে নেটে অনুশীলনে যেতে বারণ করেছিলেন রংপুরের কোচ সোহেল ইসলাম। এরপরও থ্রোয়ার নিয়ে অনুশীলন করতে গিয়ে বিপদ ডেকে আনলেন তিনি। এই কারণেই তাকে বাদ দিয়ে খুলনার বিপক্ষে নতুন নেতৃত্ব আনতে হয়েছে। এই মুহূর্তে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।

রংপুরের একাদশে সবচেয়ে বড় চমক রবিউলকে বাদ দেওয়া। আগের ম্যাচে চার উইকেট নিয়ে রংপুরের জয়ের নায়ক ছিলেন তিনি। তবে জানা গেছে টিম কম্বিনেশনের কারণেই নাকি বাদ দেওয়া হয়েছে এই পেসারকে। এছাড়া খুলনা টাইগার্সের হয়ে আজ মাঠে নেমেছেন পাকিস্তানের দুই ক্রিকেটার হারিস রউফ ও মোহাম্মদ নওয়াজের। 

/আরআই/এফএস/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম