নারীদের প্রিমিয়ার লিগে ২৫৪ স্ট্রাইকরেটে সাথীর ব্যাটিং

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২৩, ১৭:৫১আপডেট : ০১ জুন ২০২৩, ১৭:৫৪

জাতীয় দলে বরাবরই মেয়েদের ব্যাটিংয়ের ধরন দুশ্চিন্তার কারণ। বিশেষ করে সংক্ষিপ্ততম ফরম্যাটে ধীর লয়ের ব্যাটিং অ্যাপ্রোচ অস্বস্তির জন্ম দিয়ে থাকে। সেই জায়গায় পথপ্রদর্শক হতে পারেন আগামী মাসে হংকংয়ে অনুষ্ঠেয় ইমার্জিং এশিয়া কাপের দলে সুযোগ পাওয়া সাথী রানী বর্মণ। নারীদের প্রিমিয়ার লিগে ২৫৪ স্ট্রাইক রেটে ব্যাটিং করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি!   

কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমির বিপক্ষে রূপালী ব্যাংকের সাথী রানী বিস্ফোরক ব্যাটিংয়ের নজির গড়েছেন। কেরানীগঞ্জের দেওয়া ৯৮ রানের লক্ষ্যে খেলতে নেমে সাথীর বিস্ফোরক ব্যাটিংয়ে মাত্র ৮.১ ওভারেই কোন উইকেট না হারিয়ে জয় তুলে নিয়েছে নিগার সুলতানার দল।

বিকেএসপির তিন নম্বর মাঠে ৯৮ রানের লক্ষ্যে খেলতে নেমে রূপালী ব্যাংকের দুই ওপেনার সাথী ও ফারজানা হক পিংকি তাণ্ডব চালিয়েছেন। প্রথম ৫ ওভারে ৫৮ রান তুলে ফেলার পর ৮.২ ওভারে ৯৮ রানের লক্ষ্য টপকেছে শিরোপা প্রত্যাশীরা। ২১ বলে হাফ সেঞ্চুরিতে পৌঁছানো সাথী শেষ পর্যন্ত ৬৬ রানে অপরাজিত ছিলেন। ২৬ বলে ১৪ চার ও ১ ছক্কায় নিজের ইনিংসটি সাজিয়েছেন রূপালী ব্যাংকের এই ওপেনার। অন্যদিকে ফারজান ২৪ বলে ২৭ রানে অপরাজিত ছিলেন। 

শুরুতে ভারতীয় ক্রিকেটার মুক্তা রবীন্দ্র মাগরি ও রিতু মনির বোলিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৯৪ রান তুলতে পারে কেরানীগঞ্জ। এই দলের হয়েই আগের ম্যাচে ৮ ব্যাটার ডাক মারার বিরল কীর্তি গড়েছেন। বৃহস্পতিবারের ম্যাচে অবশ্য কিছুটা উন্নতি হয়েছে। এসকে সোভার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪৫ রান। এর বাইরে কেবল রোচনা তিপ্তি দুই অঙ্কের ঘরে রান করতে পেরেছেন (১০)।

রূপালী ব্যাংকের বোলারদের মধ্যে মুক্তা ৭ রানে চারটি এবং রিতু ২৫ রানে দুটি উইকেট নিয়েছেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম