টস জিতে ব্যাটিংয়ে আমিরাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০১৬, ১৯:২৫আপডেট : ০৩ মার্চ ২০১৬, ১৯:২৯

ভারতীয় দলে অভিষেক হয়েছে স্পিনার পবন নেগির এশিয়া কাপে বৃহস্পতিবার নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এটি এশিয়া কাপে আমিরাতের শেষ ম্যাচ। এদিন খেলা শুরু আগে মার্টিন ক্রোর মৃত্যুতে এক মিনিটের নীরবতা পালন করে দুই দল। এতে অংশ নেন মার্টিন ক্রোর ভাই জেফ ক্রো।

এটি দুই দলের জন্যই নিয়মরক্ষার ম্যাচ। ইতিমধ্যেই ফাইনাল নিশ্চিত করেছে ভারত। ফাইনালে তাদের স‌‌ঙ্গী বাংলাদেশ।

এদিন ভারতীয় দলে অভিষেক হয়েছে স্পিনার পবন নেগির। এছাড়া দলে ফিরেছেন হরভজন সিং ও ভুবনেশ্বর কুমার। বিশ্রাম দেওয়া হয়েছে আশিষ নেহরা, রবীন্দ্র জাদেজা ও রবীচন্দ্রন অশ্বিনকে।

বাছাইপর্বে অপরাজিত থেকে এশিয়া কাপের মূল পর্বে উঠেছে আরব আমিরাত। তবে মূল পর্বে তিনটি ম্যাচেই হেরেছে তারা। নিজেদের শেষ ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা ভারতের বিপক্ষে ভালো খেলাই লক্ষ্য আকিব জাভেদের শিষ্যদের।
/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম