হাথুরুসিংহের সঙ্গে গাজী আশরাফের সৌজন্য সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০১আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:২০

অনেকদিন ছুটি কাটিয়ে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশে ফিরেছেন চন্ডিকা হাথুরুসিংহে। তার পরবর্তী অ্যসাইনম্যান্ট শ্রীলঙ্কা সিরিজ। আগামী ৪ মার্চ সিলেটে টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে প্রায় এক মাসের এই সিরিজ। দেশে এসে শুক্রবার প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পাওয়া গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে সাক্ষাৎ করেছেন হাথুরুসিংহে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) প্রথম রাউন্ডের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে মাঠে গড়ায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচ। এই ম্যাচটি মাঠে বসেই দেখেছেন হাথুরুসিংহে। এদিন তামিমের ব্যাটে জিতেছে বরিশাল। হাথুরুসিংহে উপস্থিত থেকেই তামিমের এই ইনিংস উপভোগ করেছেন। এই ম্যাচ চলাকালেই নতুন নিয়োগ পাওয়া প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে সাক্ষাৎ করেছেন হাথুরুসিংহে। পহেলা মার্চ গাজী আশরাফ আনুষ্ঠানিকভাবে নির্বাচকের দায়িত্ব গ্রহণ করবেন। যদিও দুজনের সাক্ষাৎ কেবলই ছিল আনুষ্ঠানিকতা।

গাজী আশরাফ দায়িত্ব গ্রহণের পর থেকেই হাথুরুসিংহের সঙ্গে তার সম্পর্ক কেমন হবে, তা নিয়ে বেশ চর্চা হচ্ছে। কেননা দল নির্বাচনে হাথুরুসিংহে হস্তক্ষেপ করতে পছন্দ করেন। গাজী আশরাফ তাকে সেই সুযোগটি দেবেন কিনা সেটাই দেখার। 

যদিও দায়িত্ব পাওয়ার পর সংবাদ সম্মেলনে লিপু জানিয়েছেন, ‘আমি কোন স্টাইলে কাজ করবো বা করতে পারবো নাকি পারবো না, এটা সময়ই বলে দেবে। ভালো কিছুর সঙ্গে আপস করতে কখনোই দোষ নেই, যদি সেটা বৃহত্তর স্বার্থে হয়। সেই ইগো নিয়ে কখনোই চলবো না। কেউ যদি আমার চেয়ে ভালো কোনও পরামর্শ দেয় এবং সেটা যদি দলের জন্য ভালো হয়, তাহলে মোস্ট ওয়েলকাম। পাশাপাশি আমাদের যে কাজটা, সেই জায়গায় যদি স্বাধীনতার খর্ব হয়, তাহলে সেটা আপত্তিজনক।’

/আরআই/ইউএস/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম